এবার পৌঁছালাম টি মিউজিয়াম। টিকিট কেটে ঢুকতে হয়। আসলে এখানে চা বাগানের ইতিবৃত্ত নিয়ে তথ্যচিত্র দেখানো হয়। জানলাম চা বাগানের ইতিহাস। এরপর শোরুম থেকে বেশ কয়েক প্রকার চা-পাতা কিনে বাইরে বেরিয়ে পাশের চা বাগানের দিকে পা বাড়ালাম।

কিন্তু আমাদের ভাগ্যদেবী আজ বিরূপ! ঝুপ ঝুপ করে বৃষ্টি শুরু হল। ড্রাইভার তৈরিই ছিল, দেরি না করে সবাই গাড়িতে বসলাম। বৃষ্টি মাথায় নিয়ে গাড়ি ছুটল পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে।

আমাদের পরবর্তী স্পট— স্যাংচুয়ারি। এবারে ঠান্ডা আরও জাঁকিয়ে বসল। স্যাংচুয়ারিতে ঢোকার মুখে বিরাট খিলান। ওই তো লেখা, National Park। মন বড্ড খারাপ হয়ে গেল। মুষলধারে বৃষ্টি। এত বৃষ্টি এখানে, এই বৃষ্টি মাথায় নিয়ে কি আর ঘোরা সম্ভব ! না আছে ছাতা আর না আছে রেইনকোট! হঠাৎ আমাদের উৎসাহ একেবারে তলানিতে। ভাগ্যদেবীর ঠিক নজরে পড়েছে আমাদের কান্না কান্না মুখগুলো।

হঠাৎ দেখি বৃষ্টির মধ্যে ক'জন আমাদের গাড়ি ঘিরে ধরল। তাদের হাতে সিগারেটের প্যাকেটের মতো রঙিন প্যাকেট। কী এগুলো? কিছু খাবার? আমরা যে এখানের ভাষা বুঝি না। ড্রাইভার ভাই ইশারা ইঙ্গিতে আমাদের নিতে বলল, বুঝলাম রেইনকোট। কিন্তু এত ছোটো প্যাকেট! তবু পটাপট নিয়ে নিলাম। বলতে দ্বিধা নেই, ব্র্যান্ডেড রেইনকোর্ট দেখেছি, কিন্তু ন্যূনতম মূল্যের এই বর্ষাতি সত্যি হ্যাটস অফ। একটা জামার মতো মাথা দিয়ে গলিয়ে নাও, কোনও বোতামের ব্যাপার নেই। একেবারে নিশ্চিত, একফোঁটা বৃষ্টির জল ঢোকার সম্ভাবনা নেই।

যাক, ধাতস্থ হয়ে এবার টিকিট কাটার পালা। স্যাংচুয়ারিতে কোনও প্রাইভেট ট্রান্সপোর্ট অ্যালাউ নয়। টিকিট কেটে বিশেষ সরকারি বাসে যেতে হবে। একের পর এক বাস আসছে, পর্যটকদের নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরাও লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে আবার লাইনে দাঁড়িয়ে একটি বাসে চেপে বসলাম।

প্রায় পাঁচ কিলোমিটার উপরে যেতে হবে। চা বাগানের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম ধীরে ধীরে। উপর থেকে নীচে সর্পিল কালো চকচকে রাস্তা। সেই রাস্তা কখনও চোখের আড়ালে চলে যাচ্ছে আবার কখনও স্পষ্ট হচ্ছে আবার মেঘ দিয়ে ঢেকে যাচ্ছে— এ যেন রোদ আর মেঘের লুকোচুরি খেলা। পাঁচ কিলোমিটার কেবল চা বাগান, মৌমাছির চাকের মতো। অপূর্ব অপূর্ব! চারিদিকে কেবল সবুজ আর সবুজ। মিনিট কুড়ি পরেই পৌঁছে গেলাম।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...