ধীরে-ধীরে বদলাতে শুরু করেছে আবহ। কমছে ঠান্ডা ভাব, পরিবর্তে হালকা গরম অনুভূত হতে শুরু করেছে। কিছুদিন বাদে হয়তো এই গরম আরও বাড়বে। আর সেই গরমের আবহে শরীর, মন চাইবে শীতলতার পরশ। এই রেসিপিগুলি আপনাকে দেবে সেই অনুভূতি।
আমের পুডিং
উপকরণ: ১৫০ মিলিমিটার ক্রিমযুক্ত দুধ, ২ ছোটো চামচ চিনি, ২ টেবিল চামচ ম্যাংগো-জ্যাম, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ২ টেবিল চামচ হোয়াইট ক্রিম, ১/২ কাপ ম্যাংগো পিউরি, ১ প্যাকেট ম্যাংগো-জেলি, খোসা ছাড়ানো আম কাটা ১ কাপ।
প্রণালী: দুধ ফুটিয়ে তাতে চিনি ও ম্যাংগো-জ্যাম যোগ করুন। অল্প পরিমাণ জলে কর্নফ্লাওয়ার গুলে দুধে মিশিয়ে ঘন না হওয়া পর্যন্ত জ্বাল দিয়ে রাখুন। আঁচ থেকে নামিয়ে ক্রিম যোগ করুন এবং ভালো করে ফেটিয়ে নিন। প্রস্তুত আমের ক্রিমটি একটি কাচের পাত্রে ঢেলে, ফ্রিজে রেখে দিন যাতে এটি হালকা জমে যায়। এরপর ওই ঠান্ডা ম্যাংগো পুডিং ফ্রিজ থেকে বের করে, তার উপর ম্যাংগো-জেলি এবং কুচানো আম উপরে ছড়িয়ে দিয়ে, ১৫ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।
জ্যাম এবং স্ট্রবেরির এই মিশ্রণটির টেস্ট অসাধারণ! আপনিও ট্রাই করতে পারেন যে-কোনও দিন।

স্ট্রবেরি-জ্যাম
উপকরণ: ১/২ কাপ মিক্সড ফ্রুট জ্যাম, ২ বড়ো চামচ হোয়াইট ক্রিম, ১/২ কাপ জল, ১/২ কাপ স্ট্রবেরি আইসক্রিম, সাজানোর জন্য স্ট্রবেরি কুচি।
প্রণালী: ফ্রুট জ্যাম, জল এবং ক্রিম একসঙ্গে মিশিয়ে, হালকা ফুটিয়ে নরম করে ঠান্ডা হতে দিন। এবার কাচের পাত্রে হোয়াইট ক্রিম-এর সঙ্গে স্ট্রবেরি আইসক্রিম মিশিয়ে নিন। আবার হোয়াইট ক্রিম-এর লেয়ার তৈরি করুন। সবশেষে, স্ট্রবেরি-র টুকরো ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

কলা আর কাস্টার্ডের স্বাদ সুমধুর। খেয়ে খাইয়ে পাওয়া যাবে মনের আরাম।
কলা-কাস্টার্ড
উপকরণ: ২টো কলা গোলগোল করে কাটা, ১ কাপ ভেনিলা কাস্টার্ড, ১৫০ মিলিলিটার ফেটানো ক্রিম, ১ বড়ো চামচ চকোলেট ক্রিম, সাজানোর জন্য কলা কুচি করে কাটা, চকোলেট দানা, দু'টুকরো আম, কাজুবাদামের কুচি এবং গোলমরিচের গুঁড়ো।





