শরতের নরম হাওয়ায় যেমন কাশবনে দোলা লাগে, কিংবা গোধূলির আকাশে যেমন রঙের খেলা চলে, বোহো স্কার্ট গায়ে নিলে ঠিক তেমনই অনুভূতি হয়। এর প্রতিটি সুতোয় বোনা থাকে মুক্তির আনন্দ, বাঁধনহীন এক সতেজতার গান। যখন আপনি এই স্কার্ট পরে হেঁটে যাবেন, তখন শুধু পোশাক নয়, আপনার চারপাশের বাতাসও যেন এক মায়াবী ছন্দে মেতে ওঠবে। অর্থাৎ, এটি কেবল ফ্যাশন নয়, এটি নিজের ভিতরের স্বাধীন সত্তাকে সামাজিক ক্যানভাসে ফুটিয়ে তোলার এক নান্দনিক শিল্প।

জানলার বাইরে ঝিরঝিরে বৃষ্টি কিংবা হেমন্তের আলতো রোদ্দুর— প্রকৃতির যে-কোনও আবহে, বোহো স্কার্ট যেন অন্তরে আরামের অনুভূতি দেয়। এটি কেবল সুতো আর কাপড়ের বুনন নয়, এ যেন এক যাযাবর মেঘের গল্প, যা কোনও গণ্ডি মানে না। যখন এর রঙিন ঘের মাটিতে ছুঁয়ে যায়, তখন প্রতিটি পদক্ষেপে মনে হয় কোনও এক চঞ্চলা নদী আপন বেগে বয়ে চলেছে। অতএব, বোহো স্কার্ট মানেই ব্যক্তিত্বের নির্ভীক প্রকাশ, যা সবাইকে সম্মোহিত করতে বাধ্য।

বোহো স্কার্ট-এর জনপ্রিয়তা

‘বোহো’ (Boho) স্কার্ট হল— বোহেমিয়ান ঘরানার একটি পোশাক, যা লম্বা, ঢিলেঢালা ও অত্যন্ত আরামদায়ক এবং সাধারণত গোড়ালি বা মেঝে পর্যন্ত বিস্তৃত থাকে। সত্তরের দশকের অন্যতম জনপ্রিয় এই পোশাকটি পঁচিশ বছর আগে একবার ফ্যাশনেও বিশেষ স্থান করে নিয়েছিল এবং বর্তমানে এটি আবারও ফিরে এসেছে। আসলে, বোহো কেবল একটি সাধারণ পোশাক নয়, এটি এমন এক মুক্তমনা, আরামদায়ক ও নান্দনিক ফ্যাশন-শৈলীকে তুলে ধরে, যা আপনাকে ভিড়ের মাঝেও আলাদা করে তোলে। এই স্কার্টগুলোর মধ্যে রয়েছে এক সাবলীল ও ছন্দময় ভাব, যা সব ধরনের চেহারার সঙ্গে মানিয়ে যায়। এর সবচেয়ে বড়ো সুবিধা হল— এটি স্টাইলের পাশাপাশি আরামও প্রদান করে।

বিশেষত্ব

লিনেন, সুতি ও রেয়নের মতো আরামদায়ক ও নমনীয় কাপড়ে তৈরি এই স্কার্টটির বিশেষত্ব হল — সব বয়সের নারীরাই এটিকে তাদের পোশাকের সংগ্রহে অনায়াসে রাখতে পারেন। অফিস, ক্যাফেতে আড্ডা, ছুটির দিনের ঘোরাঘুরি, দূর ভ্রমণ কিংবা কোনও বিয়েবাড়িতে ফিউশন লুক ফুটিয়ে তোলা— সব ক্ষেত্রেই এই ‘বোহো’ স্কার্টটি আপনার জন্য একদম মানানসই।

স্টাইলিশ লুক: হাঁটু-সমান উঁচু বুটের সঙ্গে একটি টপ এবং ঢিলেঢালা ‘বোহো’ স্টাইলের স্কার্ট পরে আপনি শীতের এক চমৎকার ও স্টাইলিশ লুক পেতে পারেন। সাজসজ্জাটিকে আরও আকর্ষণীয় করে তুলতে এর উপর একটি লম্বা পশমি কোট বা লেদারের জ্যাকেটও পরতে পারেন।

আধুনিক মিনিমালিস্ট স্টাইল: এক রঙের (সলিড কালার) বোহো স্কার্টের সঙ্গে একটি পরিপাটি সাদা শার্ট বা শরীরের সঙ্গে মানানসই সোয়েটার পরুন। অফিস থেকে শুরু করে ব্যক্তিগত অনুষ্ঠান, সর্বত্র এই স্টাইলটি দারুণ মানানসই।

ক্লাসিক বোহেমিয়ান স্টাইল: নিখুঁত বোহেমিয়ান লুক পেতে চাইলে প্রিন্টেড স্কার্টের সঙ্গে ঢিলেঢালা ব্লাউজ এবং লেয়ারড জুয়েলারি পরুন। সাজটিকে পূর্ণতা দিতে এর সঙ্গে একটি ওভারসাইজড কার্ডিগানও যোগ করতে পারেন।

পার্টির জন্য আকর্ষণীয় সাজ: চকচকে বা মেটালিক কাজের কোনও ‘বোহো’ স্কার্টের সঙ্গে সিল্কের ট্যাঙ্ক টপ এবং লম্বা দুল পরুন। এই সাজের সঙ্গে আপনি হিল-যুক্ত বুটও পরতে পারেন।

ট্রেন্ডি স্টাইল: সাধারণ কোনও বোহো স্কার্টের সঙ্গে ঢিলেঢালা ক্রপ টপ বা অফ শোল্ডার টপ মিলিয়ে পরলে দারুণ ট্রেন্ডি লুক পাওয়া যায়।

লম্বা বোহো স্কার্ট পরার সময় আপনার সাজকে আরও নিখুঁত করে তুলতে কয়েকটি বিষয় মাথায় রাখুন—

O বোহো স্কার্ট পরার সময় এর নীচে শর্টস বা স্টকিংস পরে নিন, যাতে বসার সময় শরীরের কোনও অংশ অনাবৃত না হয়ে পড়ে।

O বোহো স্কার্টের সঙ্গে লম্বা কুর্তা মিলিয়ে পরলে যে-কোনও অনুষ্ঠানের জন্য উপযুক্ত একটি ‘ইন্দো-ওয়েস্টার্ন’ লুক তৈরি করা যায়।

O সাধারণ বা ক্যাজুয়াল লুকের জন্য সাধারণ নকশার স্কার্ট ও কুর্তা বেছে নিন এবং পার্টি বা বিশেষ কোনও অনুষ্ঠানের জন্য জমকালো কাজের স্কার্ট ও কুর্তা বেছে নিতে পারেন।

O শীতকালে এই পোশাকের উপর লম্বা কোট পরতে পারেন অথবা শাল জড়িয়ে নিতে পারেন।

O আপনি সিল্ক, সুতি বা সিন্থেটিক শাড়ি দিয়েও কুঁচি দেওয়া ‘বোহো’ (Boho) স্টাইলের স্কার্ট তৈরি করিয়ে নিতে পারেন। ‘এ-লাইন’ (A-line) বা ‘প্যানেলড’ (Panelled) স্টাইল বেছে না নিয়ে, ডিজাইনে অনেকগুলো ছোটো ছোটো কুঁচি (Pleats) যোগ করে আপনার পছন্দমতো বোহো স্কার্ট তৈরি করতে পারেন।

O বিকল্প হিসেবে, আপনি হালকা ও ঢিলেঢালা (flowy) কোনও কাপড় কিনে নিজের পছন্দসই রং ও ডিজাইনের স্কার্ট তৈরি করিয়ে নিতে পারেন।

O বোহো স্কার্টের সঙ্গে বুট জুতো এবং গলায় স্কার্ফ জড়িয়ে আপনি একটি স্টাইলিশ লুক পেতে পারেন।

O ভারী গয়নার বদলে সাধারণ অথচ স্টাইলিশ গয়না বেছে নিন।

O বোহো স্কার্টের সঙ্গে লেয়ারড বা একাধিক স্তরের গয়না দারুণ মানায়।

—নিজস্ব প্রতিনিধি 

আরো গল্প পড়তে ক্লিক করুন...