এখন গাড়ি নির্মাতারা গাড়িতে টিউবলেস টায়ারের ব্যবস্থা রেখেছেন এবং গাড়িতে টায়ার মেরামতের কিট থাকলে রাস্তায় সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব হচ্ছে। বাস্তবে, মহিলাদের জীবনটাও যদি এমনটাই টিউবলেস টায়ারের মতো হতো, তাহলে হয়তো সংসারেও স্বামীর উপর সম্পূর্ণ নির্ভর করতে হতো না, নিজেই সমস্যামুক্ত জীবনযাপন করত সহজেই।

আসলে, শতাব্দীর পর শতাব্দী ধরে সারা বিশ্বে নারীরা এক স্বামীর সঙ্গে আবদ্ধ এবং স্বামীর উপর তাদের নির্ভরশীল থাকতে হয়। অথচ, যাদের উপর তারা নির্ভরশীল থাকেন, সেই পুরুষদের মধ্যে অনেকেই অতিরিক্ত সুখ পেতে অন্য নারীর সঙ্গলাভ করেন। অনেক ধর্মে তো উপপত্নীও রাখা যায় সহজে কিন্তু মহিলারা একাধিক স্বামীর সঙ্গে সংসার করার সুযোগ পান না। এখন যেহেতু মহিলারা জীবিকা নির্বাহের জন্য ঘর থেকে বের হতে শুরু করেছেন, স্বামীদের দৌরাত্ম্য কিছুটা হলেও কমেছে। আর্থিক এই সাফল্যের ফলে মহিলারাও এখন সমস্যায় পড়লে, সেই সমস্যার সমাধান করতে পারেন অনায়াসে। এটা অবশ্যই নারী-স্বাধীনতার সুফল বলা যায়।

এক সময় স্ত্রীরা শুধু সন্তান জন্ম দেওয়া এবং সংসারে পুরুষদের সেবা করার জন্য খাওয়া, পরা এবং আশ্রয় পেতেন। স্ত্রীদের দশা ঠিক ওই টিউবযুক্ত জীর্ণ টায়ারের মতো ছিল। তাই, সংসারে তারা মর্যাদা পেতেন না এবং বলা যায় অবহেলিত হতেন। কিন্তু দুঃখের বিষয় হল এই যে, নারী-পুরুষের মধ্যে এই বৈষম্য আজও সম্পূর্ণ দূর হয়নি। কিন্তু সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। তাই ঘুম ভাঙছে ধীরে ধীরে।

এখন অনেক স্ত্রী সমান অধিকার দাবি করছেন তার স্বামীর কাছে। তারা অনেকে বুঝিয়ে দিচ্ছেন যে, তারা আর টিউবযুক্ত জীর্ণ টায়ারের মতো হতে চান না, বরং তারা এখন টিউবহীন টায়ারের মতো সমস্যামুক্ত থাকতে চান এবং তা অনেকাংশে পেরেছেনও। নারীর এই আত্মমর্যাদাবোধ অবশ্যই সমাজকে অন্য শিক্ষা দেবে। কিন্তু যারা এখনও টিউবযুক্ত টায়ারের মতো হয়ে আছেন, তাদের মনের জোর বাড়িয়ে নিজেকে আরও শক্তিশালী করে তুলতে হবে এবং ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে' সংকল্প নিতে হবে। তাই নিজের যত্ন নিন এবং কারও-র উপর সম্পূর্ণ নির্ভর না করে, নিজেকে সবদিক থেকে যোগ্য করে তুলুন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...