খারাপ সময়ও ছিল
গত বছর, হাম্পি-কে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে চলতে হয়েছে। নরওয়েতে অনুষ্ঠিত একটি টুর্নামেন্টে তিনি শেষের দিকে দ্বিতীয় স্থান অধিকার করেন এবং ঠিক পরেরটি হেরে যান। তাই, হতাশ হয়ে তিনি তাঁর স্বামী এবং বাবা-মাকে জানিয়েছিলেন যে, তিনি খেলা ছেড়ে দিতে প্রস্তুত। কিন্তু এক সময় তাঁর মনে হয়, সিদ্ধান্তটি তাঁর জন্য সঠিক নয়।
‘প্রত্যেক খেলোয়াড়কেই এক পর্যায়ে নেমে যেতে হয় এবং খেলা ছেড়ে যেতে হয়। আমি ভাবছিলাম কীভাবে আমি আমার পূর্ণ সম্ভাবনা দেখাতে পারি এবং এই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনতে পারি।”, জানিয়েছেন হাম্পি।
২০২৪ সালের ডিসেম্বর-এ যখন হাম্পি নিউ ইয়র্ক-এ অনুষ্ঠিত মহিলা বিশ্ব র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন, তখন তাঁকে যোগ্য প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হয়নি। যদিও তিনি ২০১৯ সালে জিতেছিলেন। যাইহোক, হাম্পি তাঁর প্রথম ম্যাচে হেরেছিলেন ওখানে, কিন্তু তারপর পরিস্থিতি বদলে যায়। পরের তিনটি ম্যাচ ড্র হলেও, এরপর সাতটি ম্যাচ জিতেছিলেন।
ফাইনাল রাউন্ডের আগে হাম্পি এবং অন্য ছয়জন ফাইনালিস্টের পয়েন্ট সমান ছিল। ফাইনালে, হাম্পি ইন্দোনেশিয়ান খেলোয়াড় আইরিন সুকান্দারকে পরাজিত করেন এবং সমস্ত প্রতিযোগীর মধ্যে সর্বাধিক পয়েন্ট অর্জন করেন। এই জয় তাঁর দৃষ্টিভঙ্গি বদলে দেয়। ‘এটা আমাকে আবার দাবা খেলতে অনুপ্রাণিত করেছিল এবং আমার মনে হয়েছিল, আমি আবার খেলতে চাই।”, জানিয়েছেন হাম্পি৷
সাত বছর পর, হাম্পি হয়তো আরও অভিজ্ঞ হয়ে উঠেছেন, কিন্তু জয়ের জন্য তাঁর খিদে এখনও তীব্র। দাবার গুটিগুলো গুছিয়ে ফেলার পরে জানান, “কিছু পরাজয়ের যন্ত্রণা অনেক দিন ধরেই রয়ে গেছে।’
‘আমি আবার না জেতা পর্যন্ত এই যন্ত্রণা আমার পিছু ছাড়বে না। কিছু ম্যাচ আছে, যা এখনও আমাকে তাড়া করে বেড়ায়, এমনকী ২০১১ সালের পুরনো ম্যাচগুলোও।’ আক্ষেপ প্রকাশ করেন হাম্পি।
হাম্পি প্রসঙ্গত এও জানিয়েছেন যে, “এখন অবশ্য আমি ধীরে ধীরে সবকিছু মেনে নিতে শিখছি। কিন্তু ভাগ্যক্রমে, আমার পরিবার এবং মেয়ের কারণে আমি বাড়ি ফিরে স্বাচ্ছন্দ্য বোধ করি। যখন আমি খেলার সঙ্গে থাকি, তখন আমি সম্পূর্ণরূপে খেলায় মনোনিবেশ করি এবং যখন আমি বাড়িতে থাকি, তখন আমি পরিবারের সদস্যদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাই।’
অবসর সময়ের অ্যাক্টিভিটি
বাড়িতে হাম্পি বেশ ডিসিপ্লিনড। তাঁর প্রতিদিনের রুটিনে প্রায় এক ঘণ্টা শারীরিক কার্যকলাপ যেমন জগিং কিংবা যোগব্যায়াম থাকে এবং ৫-৬ ঘণ্টা দাবা অনুশীলন অন্তর্ভুক্ত থাকে।
“কিন্তু যখন কোনও টুর্নামেন্ট থাকে না, তখন আমি খুব একটা কঠোর নই। আমি তখন আমার মেয়ের সঙ্গে সময় কাটাই।” হাম্পি-র মেয়ে অহনা তার মা-কে দাবা খেলতে দেখে বেশ উৎসাহ পায়৷ কিন্তু এখনও পর্যন্ত অহনা এই খেলা শুরু করেনি। হাম্পি দাবার বাইরেও সুখ খুঁজে পান। তিনি সিনেমা দেখেন, পরিবারের সঙ্গে সময় কাটান এবং ধ্যান করেন। তবে, হাম্পি যখন দাবা খেলেন, তখন তিনি প্রায়ই এমন একটি কৌশল ব্যবহার করেন, যেমনটি তিনি জর্জিয়ায় দিব্যার বিরুদ্ধে প্রয়োগ করেছিলেন। নেটফ্লিক্স-এ সম্প্রচারিত দাবা বিষয়ক সিরিজ প্রসঙ্গে হাম্পি মুচকি হেসে জানিয়েছেন, ‘আমি ওয়েব সিরিজ দেখার খুব একটা ভক্ত নই। কারণ, একবার দেখতে শুরু করলে, আমি এতে আসক্ত হয়ে পড়ি।’
যদি তাঁর নিজের দাবা-র কেরিয়ার কখনও পর্দায় দেখানো হয়, তাহলে তিনি বলিউড অভিনেত্রী তাপসী পান্নু-কে তাঁর চরিত্রে অভিনয় করতে দেখতে চাইবেন।
হাম্পি জানিয়েছেন, তিনি গ্লোবাল চেস লীগ এবং ওয়ার্ল্ড র্যাপিড অ্যান্ড ব্লিটজ চ্যাম্পিয়নশিপে খেলবেন। অবসরের কথা এখন আর তাঁর মাথায় নেই বলে জানিয়েছেন হাম্পি। কিন্তু একসময় তিনি ভেবেছিলেন, তাঁর মেয়ের ১০ বছর বয়স হলে তিনি খেলা ছেড়ে দেবেন।
সবশেষে হাম্পি জানিয়েছেন, ‘যদি টুর্নামেন্ট খারাপ হয় অথবা সবচেয়ে খারাপ সময়ে খেলতে হয়, তবুও কাম-ব্যাক করার পর ম্যাচ জেতার আনন্দই আলাদা। আমার মনে হয়, এই আনন্দই আমাকে খেলার প্রতি অনুপ্রাণিত করে চলেছে এবং অবসরের বিষয়ে ভাবতে দিচ্ছে না।’
—– ভাব্যা ডোৱে
(সমাপ্ত)





