ফোনটা তুলেই দেখল, ওর কলেজের বন্ধু রীতা। ধরবে না মনে করেও ফোনটা ধরে ফেলল। ওপার থেকে রীতার উদ্বিগ্ন স্বর ভেসে আসে, “শোন কাল তাড়াতাড়ি পরীক্ষা দিতে চলে আসিস। তোদের ওদিকে নাকি রাস্তা খারাপ! মারাত্মক ট্রাফিক জ্যাম হচ্ছে! আজ তো একটা অ্যাক্সিডেন্টও নাকি হয়েছে...' রীতাকে আর কথা না বাড়াতে দিয়ে ফোনটা কেটে দিল সৌমী। ও যে আর কলেজেই যাবে না, সেটা রীতাকে জানিয়ে লাভ কী? গাড়ির সিটে শরীর এলিয়ে দিয়ে বুঝতে পারল যে, ট্যাক্সিটা চলতে শুরু করেছে। তবে কি জ্যাম কাটল?

জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল ও। আস্তে আস্তে সব গাড়িগুলোই চলার গতি বাড়িয়েছে। চারিদিকে দৃষ্টি বুলিয়ে নিল একবার। না, বরুণ কোথাও নেই। ও কি অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গেই গেল নাকি? তাহলে কি মণিমাসির কথাই ঠিক? বরুণের সঙ্গে ছোটোমা-র কিছু একটা ব্যাপার আছে! তার জন্যই ছোটোমা চায় না, মণিমাসি ওদের বাড়িতে আসুক। কথাটা মনে হতেই, একটু আগে অ্যাম্বুলেন্সটাকে দেখে মনের মধ্যে যে কষ্টের রেখা ফুটে উঠেছিল, সেটা মিলিয়ে গেল। তার বদলে জমে উঠল রাগ আর অসম্ভব একটা জ্বলুনি। জ্বলুনি থেকে মুক্তি পেতেই আবার স্মৃতির ঝাঁপি খুলে বসল সে। বহুদিন আগের একটা সন্ধ্যার ছবি ভেসে এল সৌমীর চোখে।

সেদিন, সৌমীর এক বন্ধুর জন্মদিনের নিমন্ত্রণ ছিল। বাড়ি ফিরে শ্যামলদার কাছে শুনেছিল, বাবা নাকি ওর জন্য পুতুল কিনে এনেছে। ও দৌড়ে বাবার ঘরের দিকে গিয়েছিল। কিন্তু দরজার সামনে, ওর বাবার চাপা রাগী গলা শুনে থমকে দাঁড়িয়েছিল ও। বাবা রেগে গিয়ে মণিমাসিকে কী জানি বলছিল। সবটা শুনতে পায়নি ও। কিছু কিছু কথা শুনেছিল, “ছিঃ, মণি তুমি না বিবাহিতা! এমন নোংরা প্রস্তাব দিলে কী করে? আজই এ বাড়ি ছেড়ে চলে যাবে তুমি।' সে রাতের পরে আর কোনওদিনও মণিমাসি ওদের বাড়িতে আসেনি। তার কিছুদিন পরেই বাবা, ছোটোমাকে বিয়ে করে নিয়ে এসেছিল।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...