নিজেকে আপডেট রাখার পাশাপাশি, স্টাইলিশ দেখাতেই পছন্দ করেন সবাই। কিন্তু ফ্যাশনের এই ইঁদুর দৌড়ে কেউই কোনও স্টাইল দীর্ঘমেয়াদি করতে রাজি নন, বিশেষ করে ফুটওয়্যার-এর ব্যাপারে। কারণ ‘চুজিং দ্য রাইট শুজ’ শুধু আমাদের পোশাকের সঙ্গে ম্যাচ করে পারফেক্ট পার্সোনালিটি প্রদান করে তা নয়, একইসঙ্গে যদি এটি হালকা এবং আরামদায়ক হয়, তাহলে আউটিং কিংবা পার্টি-তে এনজয় করা যায় সহজে। কিন্তু ট্র্যাডিশনাল আউটফিটস-এর সঙ্গে কী ধরনের ফুটওয়্যার পরা সঠিক হবে, সেই বিষয়ে কনফিউজড হয়ে যান অনেকে। এখন ভারতে কয়েকটি ফুটওয়্যার ব্র্যান্ডস রয়েছে, যারা ট্র্যাডিশনাল ফুটওয়্যার তৈরি করে। এই ধরনের জুতোয় স্টাইল, লুকস এবং কমফর্টের পারফেক্ট কম্বিনেশন রয়েছে। সঙ্গে পকেট ফ্রেন্ডলিও বটে। এবার ফেস্টিভ Footwear ফ্যাশন সম্পর্কে জেনে নিন বিস্তারিত।
ক্লাসিক স্লিপার্স ও স্যান্ডলস
মহিলারা যদি ঘাঘরা চোলি, ট্র্যাডিশনাল শাড়ি কিংবা এথনিক ড্রেস পরতে পছন্দ করেন, তাহলে ওগুলোর সঙ্গে স্ট্র্যাপ-যুক্ত ক্লাসিক স্লিপার্স বা স্যান্ডলস ক্যারি করুন। এতে আপনি যথেষ্ট ফ্যাশনেবল হয়ে উঠবেন। এই ফুটওয়্যার এথনিক স্টাইলের হওয়ায়, যে-কোনও ইন্ডিয়ান আউটফিটের সঙ্গে পরে নিজেকে যেমন পারফেক্ট লুক দিতে পারবেন, তেমনই পায়ের স্টাইল এবং কমফর্টও বজায় রাখতে পারবেন। আজকাল জুতোর প্যাটার্ন এবং স্টাইলের এত সুন্দর মেলবন্ধন ঘটে, যা আকষর্ণীয় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সমস্ত পোশাকের সঙ্গেও সুট করবে।
বন্ধুর সঙ্গে দেখা করতেই হোক, বিয়ের অনুষ্ঠানই হোক বা ক্যাজুয়াল পার্টি-ই হোক, সব অকেশনেই আপনাকে স্টাইলিশ করে তুলবে ব্যালেরিনা জুতো। উজ্জ্বল রঙের শেডস-এ পাওয়া যায় এই ধরনের জুতো। এই জুতোগুলোর ফাইন কোয়ালিটি, ফিনিশিং এবং রং, সব ধরনের পার্সোনালিটির সঙ্গে সুট করবে। এটা পরে আপনি সারাদিন রাস্তায় চলাফেরা করুন বা মিটিং অ্যাটেন্ড করুন, এটি সর্বত্রই আপনাকে আরাম প্রদান করবে। ব্যালেরিনা শুজ আপনার ফ্যাশন এবং স্টাইল দুটোরই খেয়াল রাখবে।
পুরুষদের মডার্ন সেমি কাভারিং স্লিপার্স
পুরুষরা পরতে পারেন স্ট্র্যাপ-যুক্ত মডার্ন সেমি কাভারিং স্লিপার্স অথবা ক্লাসিক রোমান মিউলস, যার ফিনিশিং লেদারের মতো। এগুলো ধুতি বা কুর্তার সঙ্গে ম্যাচ করে পরলে আপনার স্টাইল অন্যের দৃষ্টি আকর্ষণ করবেই। এছাড়াও সিম্পল কোলাপুরি স্টাইল স্লিপারও অনায়াসেই ক্যারি করতে পারেন। এটি আপনাকে স্টাইলিশ লুক দেবে।





