আপনার এবং আপনার পরিবারের রুচির প্রতিফলন লক্ষ্য করা যায় আপনার ঘর সাজানোর গুণটির মধ্য দিয়ে। তাই, ঘর ছোটো হোক কিংবা বড়ো, শারদোৎসবের আগে, ঘরের অভ্যন্তরীণ ডেকর-এ আনুন চমক। কারণ, বাসস্থান যদি ছোটো হয়, সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় স্পেস ম্যানেজমেন্ট-এর বিষয়টি। একবার যদি এই চ্যালেঞ্জ সামলে উঠতে পারেন, তাহলে ঘর সাজানোর বাকি প্রয়াসটা অনেক সহজ হয়ে যায়। এখন বাজারে মাল্টিপারপাস ইউজেবল অনেক ফার্নিচার পাওয়া যায়। শুধু তাই নয়, শারদোৎসবের আগে অনেক সংস্থা কেনাকাটায় কিছু সুযোগসুবিধাও দেয়। তবে ব্র্যান্ড যাই হোক, ড্রয়িংরুমের ফার্নিচার কেনার সময় আপনার রুচির যথাসম্ভব প্রয়োগ করুন। ছিমছাম কিন্তু দৃষ্টিনন্দন আসবাবে ঘর সাজান। অতিরিক্ত আসবাব দিয়ে ঘরটি বোঝাই করে ফেলবেন না।

টিপস

  •  ডাইনিং টেবিল সাজানো খুবই জরুরি। কারণ, এর উপর নানারকম সাজানোর জিনিস সুন্দর ভাবে রাখা যায়। তাই, এর উপর চায়না সিল্কের টেবিল ক্লথ বিছিয়ে দিন। টেবিলের পাশে যদি বাহারি গাছ রাখেন, জায়গাটা অবসরযাপনের পক্ষে আরামদায়ক অনুভূতি এনে দেবে। টেবিলে রাখতে পারেন ড্রাই ফ্লাওয়ার্স দিয়ে সাজানো ফুলদানি। যদি টাটকা ফুল পছন্দ করেন, তাহলে পোর্সিলিনের নৌকাকৃতি পাত্রে গোলাপ বা চাঁপা ফুল ভাসিয়ে রাখুন। ন্যাপকিন হোল্ডারের রঙের সঙ্গে মানাবে এমন রঙের ন্যাপকিন রাখুন।
  •  আপনার ঘরটিকে ন্যাচারাল লুক দিতে হলে ফুল আর মোমবাতি দিয়ে সাজানোর কথা ভাবতে পারেন। এতে ডিনারের পরিবেশ জমে উঠবে।
  •  যদি নকল ফুল দিয়ে ঘর সাজিয়ে থাকেন, নিয়মিত ভাবে তা ডাস্টিং করতে ভুলবেন না, কারণ নকল ফুলে ধুলো জমলে তা বিসদৃশ দেখতে লাগে।
  •  আপনার ঘরটি মোমবাতি দিয়ে সাজানোর সময় সেন্টেড ক্যান্ডল্স ব্যবহার করতে পারেন।
  •  ফুলদানির সংখ্যা বিজোড় রাখুন। ফুলদানিতে সাজানো ফুলের সংখ্যাটাও বিজোড় হওয়া উচিত। ফুলদানির সংখ্যা একটি ঘরে যেন একের অধিক না হয়। যদি একাধিক ফুলদানি একই জায়গায় রাখতেই হয়, তাহলে বড়ো থেকে ছোটো— এই ক্রমানুসারে রাখুন। ফুলদানির মাঝখানে মাঝারি আকারের ফোটো ফ্রেম রাখলেও তা বেশ মানানসই হবে। যদি আপনার ড্রয়িংরুমটি তুলনামূলক ভাবে বড়ো হয়, তাহলে ঘরের চার কোণে চারটি বড়ো ফুলদানি এবং ঘরের মাঝখানে ঝুলন্ত ল্যাম্প লাগাতে পারেন।
  •  ড্রয়িংরুমে যদি দুটি জানালার মধ্যবর্তী অংশ প্রশস্ত হয়, সে ক্ষেত্রে এই ফাঁকা অংশের দেয়াল সুন্দর ছবি দিয়ে সাজাতে পারেন। এর ফলে ঘরটিতে আলাদা সৌন্দর্য ফুটে উঠবে।
  •  ড্রয়িংরুমের ফার্নিচার কেনার সময় আপনার রুচির যথাসম্ভব প্রয়োগ করুন। ছিমছাম কিন্তু দৃষ্টিনন্দন আসবাবে ঘর সাজান। অতিরিক্ত আসবাব দিয়ে ঘরটি বোঝাই করে ফেলবেন না।

টুকিটাকি রদবদল

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...