আধুনিক চিকিৎসা ব্যবস্থায় হয়তো বৈপ্লবিক পরিবর্তন এনেছে অ্যান্টিবায়োটিক, কিন্তু এর ক্রমবর্ধমান ও অতি ব্যবহারের ফলে জীবাণু প্রতিরোধ ক্ষমতা তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এর ফলে সংক্রমণের চিকিৎসা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’ বা এএমআর সচেতনতা সপ্তাহের (১৮-২৪শে নভেম্বর) আগে এই জনস্বাস্থ্যগত চ্যালেঞ্জের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে, আইটিসি-র ‘স্যাভলন স্বাস্থ্য ইন্ডিয়া মিশন’ অ্যান্টিবায়োটি-এর সঠিক ব্যবহারের বিষয়ে উৎসাহিত করার জন্য ‘#WeLoveAntibiotics’ প্রচারাভিযান শুরু করেছে। এটি এই গুরুতর সমস্যা মোকাবেলায় সৃজনশীল পন্থা অবলম্বন করেছে, যার উদ্দেশ্য হল— এএমআর-এর বিষয়ে জনসাধারণকে শিক্ষিত করা ও তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং সংক্রমণ প্রতিরোধে হাত ধোয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা।

এএমআর মোকাবেলায় যথাযথ অ্যান্টিবায়োটিক সেবন অপরিহার্য হলেও, সংক্রমণ প্রতিরোধও সমান গুরুত্বপূর্ণ। এএমআর মোকাবেলার জন্য প্রয়োজন—-অ্যান্টিমাইক্রোবিয়াল স্টিওয়ার্ডশিপ কর্মসূচি, যা অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহারকে উৎসাহিত করে এবং এর পাশাপাশি হাত ধোয়ার মাধ্যমে কার্যকর সংক্রমণ প্রতিরোধ করে। বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে, অ্যান্টিমাইক্রোবিয়াল স্টিওয়ার্ডশিপ এবং হাত ধোয়ার অভ্যাস একত্রিত করলে এএমআর ব্যাকটেরিয়ার বিস্তার উল্লেখযোগ্য ভাবে কমানো যায়। এখানেই হাত ধোয়ার প্রভাব কাজ করে। সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ঘন ঘন হাত ধোয়ার একটি সাধারণ অভ্যাস জীবাণুকে সংক্রমণে পরিণত হতে বাধা দিতে পারে, যার ফলে এএমআর-এর প্রকোপ কমে যায়।

এই উদ্যোগটির বিষয়ে আইটিসি লিমিটেড-এর পার্সোনাল কেয়ার প্রোডাক্টস বিজনেস-এর ডিভিশনাল চিফ এক্সিকিউটিভ সমীর সতপথী জানিয়েছেন, “স্যাভলন স্বাস্থ্য ইন্ডিয়া মিশন’-এর মাধ্যমে আমরা হাত পরিষ্কার রাখার অভ্যাসের ক্ষেত্রে আচরণগত পরিবর্তনকে উৎসাহিত করার জন্য নিরন্তর কাজ করে চলেছি। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স-এর (এএমআর) বিষয়ে সচেতনতা জরুরি। বাড়িতে কিংবা হাসপাতালে—সর্বত্রই হাত পরিষ্কার রাখা, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায়। এই ক্ষেত্রে ‘#উইলাভঅ্যান্টিবায়োটিকস’ (#WeLoveAntibiotics) একটি শক্তিশালী বার্তা নিয়ে এসেছে। এটি অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহারের বিষয়ে আলোচনার সূত্রপাত ঘটায়, যা এএমআর (AMR) কমাতে সাহায্য করবে। পাশাপাশি, সংক্রমণ রোধে হাত পরিষ্কার রাখার গুরুত্বকেও এটি তুলে ধরে।”

ওগিলভি ইন্ডিয়া-র (Ogilvy India) চিফ ক্রিয়েটিভ অফিসার হর্ষদ রাজাধক্ষ্য এবং কাইনাজ কর্মকার জানিয়েছেন, “এক দশকেরও বেশি সময় ধরে, ‘স্যাভলন স্বাস্থ্য ইন্ডিয়া মিশন’ (Savlon Swasth India Mission) হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার পথে থাকা বাধাগুলো দূর করে একে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার লক্ষ্যে কাজ করে আসছে। এ বছর আমাদের গবেষণায় একটি বৈপরীত্য ধরা পড়েছে—-আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে যতটা তৎপর, সংক্রমণ প্রতিরোধের অন্যতম সহজ উপায়—হাত ধোয়ার বিষয়টি ঠিক ততটাই উপেক্ষা করি। এই উপলব্ধি থেকেই জন্ম নিয়েছে ‘#উইলাভঅ্যান্টিবায়োটিকস’-এর (#WeLoveAntibiotics) মতো মজার ক্যাম্পেইনটি।”

‘ওয়ার্ল্ড এএমআর অ্যাওয়ারনেস উইক’ (বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহ) উপলক্ষ্যে, সবাইকে দৈনন্দিন পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সংক্রমণ প্রতিরোধের ক্ষমতায় বিশ্বাসী হতে উৎসাহিত করা হয়েছে এই ক্যাম্পেইন-এ। কারণ, এএমআর-এর বিরুদ্ধে লড়াই কেবল হাসপাতাল, গবেষণাগার বা চিকিৎসা পেশাজীবীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি শুরু হয় আমাদের দৈনন্দিন জীবনের ছোটো ছোটো সিদ্ধান্তের মাধ্যমেই।

আরো গল্প পড়তে ক্লিক করুন...