ফুলকপি এবং মটর দিয়ে তৈরি এই স্পেশাল কোফতা, বিকেল কিংবা সন্ধের জন্য উপযুক্ত খাবার।
ফুলকপি–মটরের স্পেশাল কোফতা
কোফতার উপকরণ: ৩ কাপ গ্রেট করা ফুলকপি, ৩/৪ কাপ মটরশুঁটি, ২টি ছোটো গাজর, কুচানো আদা ও কাঁচালংকা ১ চামচ, ১/২ চা চামচ হলুদগুঁড়ো, ১/২ চা চামচ গরমমশলা, ১ চা চামচ ধনে ও জিরেগুঁড়ো, ১ টেবিল চামচ কুচানো ধনেপাতা, ৩/৪ কাপ ভাজা বেসন, কোফতা ভাজার জন্য সর্ষের তেল, স্বাদমতো নুন।
অন্যান্য উপকরণ: ১/২ কাপ গ্রেট করা পেঁয়াজ, ১/৪ কাপ লম্বা করে কাটা পেঁয়াজ, ১ টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট, ১/২ চা চামচ লাল লংকাগুঁড়ো, ১/২ চা চামচ হলুদগুঁড়ো, ১ টেবিল চামচ ধনেগুঁড়ো, ১/২ চা চামচ গরমমশলা, ২ টেবিল চামচ সর্ষের তেল, সাজানোর জন্য ২ টেবিল চামচ কুচানো ধনেপাতা, স্বাদমতো লবণ।
প্রণালী: একটি ননস্টিক প্যানে এক টেবিল চামচ তেল গরম করুন। আদা ও কাঁচালংকা দিন। তারপর হলুদগুঁড়ো, কুচানো ফুলকপি এবং মটরশুঁটি দিন। লবণ দিয়ে মাঝারি আঁচে ঢেকে ৫ মিনিট রান্না করুন। এবার মিশ্রণটি ঠান্ডা হতে দিন। কোফতার সমস্ত মশলা, লেবু এবং বেসন দিয়ে ভালোভাবে মেশান। ছোটো ছোটো বল তৈরি করে গরম তেলে ভেজে নিন। ২ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ বাদামি রং হওয়া পর্যন্ত ভাজুন। তারপর কুচানো পেঁয়াজ এবং আদা-রসুন পেস্ট যোগ করুন। শুকনো মশলা এবং লবণ দিয়ে অল্প আঁচে রান্না করুন যতক্ষণ না তেল আলাদা হয়ে যায়। মশলার মধ্যে কোফতাগুলো এবং ২ টেবিল চামচ জল দিয়ে ঢেকে রাখুন ৫ মিনিট এবং তারপর নামিয়ে নিন। একটি কাচের পাত্রে কোফতাগুলো উলটে দিন। সবশেষে উপরে ধনেপাতা ছড়িয়ে দিন এবং পরিবেশন করুন।

বাঁধাকপি ও গাজরের এই ড্রাই-ফ্রাই সবারই ভালো লাগবে
ক্যাবেজ ফ্রাই
উপকরণ: ৫০০ গ্রাম কুচানো বাঁধাকপি, ৩/৪ কাপ খোসা ছাড়ানো গাজর (লম্বা করে কাটা), ১০টি গোলমরিচ, ১ চামচ লাল লংকাগুঁড়ো, হাফ কাপ মটরশুঁটি, ১/২ চা চামচ চিনি, ১/২ চা চামচ হলুদগুঁড়ো, ১ চা চামচ মেথি, ৪ কাপ কুচানো পেঁয়াজ, ২ চামচ কুচানো ধনেপাতা, ২ চা চামচ কুচানো আদা ও কাঁচালংকা, ২ চামচ সাদা তেল, দুটি শুকনো লংকা এবং স্বাদমতো নুন।
প্রণালী: গোলমরিচগুলো মোটা করে গুঁড়ো করে নিন। একটি প্যানে তেল গরম করে তাতে আদা, কাঁচালংকা এবং শুকনো লংকা দিয়ে ফোড়ন দিন। পেঁয়াজ বাদামি রং আসা পর্যন্ত ভাজুন। তারপর সব সবজি, লবণ এবং চিনি যোগ করুন। সবজিগুলো নরম হওয়া পর্যন্ত একসঙ্গে রান্না করুন। জল ঝরিয়ে নিন। ফ্রাই করা বাঁধাকপি একটি পাত্রে ঢেলে, ধনেপাতা যোগ করে পরিবেশন করুন।

বাজারে সহজে পাওয়া যাবে এমন কিছু উপকরণ দিয়ে সুস্বাদু খাবার তৈরি করুন এবং সবাইকে খাওয়ান
শালগম ভরতা
উপকরণ: ৫০০ গ্রাম শালগম, ১/৪ কাপ লম্বা করে কাটা পেঁয়াজ, ১ চা চামচ আদা ও কাঁচালংকা, ১/২ চা চামচ লাল লংকার গুঁড়ো, সামান্য কালোজিরে, ২ কাপ মটরশুঁটি, ১ টেবিল চামচ ‘সুমন’ ব্র্যান্ড-এর সরষের তেল, সামান্য ধনেপাতা, স্বাদমতো নুন।
প্রণালী: শালগমগুলোর খোসা ছাড়িয়ে কুচিয়ে নিন। একটি ভারী ফ্রাইং প্যানে তেল গরম করুন। কালোজিরে দিন। পেঁয়াজ, আদা এবং কাঁচালংকা দিয়ে ভাজতে থাকুন। শালগম ও লবণ যোগ করে রান্না করুন। শালগম নরম হয়ে গেলে টম্যাটোর টুকরো এবং লাল লংকার গুঁড়ো দিন। ভালো ভাবে ফ্লাই করে একটি কাচের কিংবা চিনামাটির পাত্রে তুলে নিন। এবং ধনেপাতা দিয়ে পরিবেশন করুন।





