গুলাব জামুন উইদ ম্যাংগো ডাস্ট

উপকরণ: ১ কাপ পাকা আমের পাল্প, ৫-৬টি ছোটো গুলাব জামুন, ১ চা চামচ গোলাপ জল, ১ টেবিল চামচ চিনির গুঁড়ো, ১চামচ ‘সুমন’ ব্র্যান্ড-এর গোলমরিচ গুঁড়ো এবং ১ চা চামচ লেবুর রস।

প্রণালী: একটি ব্লেন্ডারে আমের পাল্প ও চিনি নিন। এতে এক গেলাস জল যোগ করে ভালো ভাবে ব্লেন্ড করে নিন এবং মিশ্রণটি ছেঁকে রাখুন। এরপর এতে গোলাপজল ও লেবুর রস মিশিয়ে একটি পাত্রে ঢালুন এবং সেটি জমতে দেওয়ার জন্য ফ্রিজারে রাখুন। দুই ঘণ্টা পর পাত্রটি বের করুন, দেখবেন আমের মিশ্রণটি জমতে শুরু করেছে। একটি চামচ দিয়ে মিশ্রণটি ভালো ভাবে নেড়ে আবার ফ্রিজারে রেখে দিন। মিশ্রণটি আমের ‘গুঁড়ো’ বা দানাদার অবস্থায় না আসা পর্যন্ত এই প্রক্রিয়াটি ৪-৫ বার পুনরাবৃত্তি করুন। সবশেষে এই আমের গুঁড়ো একটি পরিবেশন পাত্রে নিয়ে, গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে, গুলাব জামুনের সঙ্গে পরিবেশন করুন।

ফিরনিতে আমের স্বাদ এক নতুন মাত্রা যোগ করবে এবং ভরপুর তৃপ্তি দেবে

আমের ফিরনি

উপকরণ: ১ কাপ আমের পাল্প, ১ কাপ চাল, ১ লিটার ফুল ক্রিম দুধ, ৩ টেবিল-চামচ গুঁড়ো চিনি, আধা চা-চামচ এলাচগুঁড়ো, ২ চা-চামচ কুচি করা পেস্তা বাদাম।

প্রণালী: চাল আধ ঘণ্টা জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিন। এরপর আধা কাপ দুধের সঙ্গে চাল মিশিয়ে ব্লেন্ডারে আধা-বাটা বা দানাযুক্ত করে রেখে দিন। বাকি দুধটুকু কম আঁচে জ্বাল দিয়ে পরিমাণে অর্ধেক করে নিন। এবার দুধের মধ্যে বেটে রাখা চাল দিয়ে দিন। এবং অনবরত নাড়তে থাকুন। এভাবে ১৪-১৫ মিনিট রান্না করুন। মিশ্রণটি ঘন হতে শুরু করলে এতে চিনির গুঁড়ো ও এলাচগুঁড়ো দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি সামান্য ঠান্ডা হলে এতে আমের পাল্প বা ক্বাথ মিশিয়ে নিন এবং ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিন। পরিবেশনের সময় বাটিতে মিশ্রণটি নিয়ে উপরে কুচি করা পেস্তা বাদাম ও আমের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...