রাজস্থানের মাটিতে বাজরা এবং গম ছাড়াও, সরষে, তিল, সূর্যমুখী প্রভৃতি তৈলবীজ ফলে প্রচুর পরিমাণে। এই উপাদানগুলো ব্যবহার করে রাজস্থানে নানা ধরনের খাবার তৈরি করা হয়। দেশি ও বিদেশি পর্যটকদের জন্য এখানকার পর্যটন কেন্দ্রগুলোই শুধু প্রধান আকর্ষণে আছে এমন নয়, এখানকার খাবারও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পর্যটকরা এখানকার সুস্বাদু খাবার উপভোগ করেন।
ভারতবর্ষের অনেক খাবার বিখ্যাত হলেও, রাজস্থানী খাবারের স্বাদই আলাদা। প্রধান রাজস্থানী খাবারের মধ্যে রয়েছে ভুজিয়া, সাংরি, ডাল-বাটি-চুরমা, ডাল পুরি, মালপোয়া, মেওয়ার, হলুদ তরকারি, বিকানের রসগুল্লা, পাটোরে তরকারি, বাজরা রোটি, পাঁচকুট কারি, গাট্টে কারি ইত্যাদি। মাওয়া কচোরি এবং মাওয়া মিরচিও খুব জনপ্রিয়।
রাজস্থানে কিছু খাবার বিশেষ ভাবে প্রস্তুত করা হয়। কাইর সাংরি সবজি তার স্বাদে স্বতন্ত্র এবং প্রস্তুত প্রণালীতেও অনন্য। এই মৌসুমী কাইর সাংরি সবজি রাজস্থানী স্বাদের সঙ্গে বিশেষ ভাবে মানানসই। এই খাবারটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল— এর সংরক্ষণকাল, যা ৩-৪ দিন পর্যন্ত ভালো থাকে। এটি সাধারণত রাজস্থানী সংস্কৃতির একটি বিশেষ উৎসব শীতলা অষ্টমীতে তৈরি করা হয়।
স্বাদের বিশেষত্ব
গাট্টেকি সবজি বেসন দিয়ে তৈরি করা হয়, যা প্রতিটি বাড়িতেই সহজলভ্য। আপেল, টম্যাটো কারি, লংকা কারি, রাজস্থানী কড়ি, হলুদ কারি, চাক্কি কারি এবং গুলাব জামুন কারি— এগুলো এমন সব পদ, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে।
মিষ্টির মধ্যে রাজস্থানী বালুশাহী, ঘেভার, মাওয়া-র রাজস্থানী স্বাদ অতুলনীয়। কচোরি, বেওয়ারের তিলপট্টি, মালাই ঘেভার, বিকানের রসগুল্লা, চমচম, আলওয়ারের মাওয়াও খুবই বিখ্যাত।
এই সবকিছুর স্বাদ এমন যে, মুখে দেওয়া মাত্রই গলে যায়। এখানকার চুরমা ডাল বাটি খুবই বিখ্যাত এবং এটি রাজস্থানী থালির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। গমের আটার চুরমা, বাজরার চুরমা এবং ডাল বাটি স্পেশাল এখানকার সংস্কৃতিকে অত্যন্ত সুবাসিত করে তোলে। আর এর মধ্যে দেশি ঘিয়ের ফোড়ন— ‘বাটিকি ঘি’ এক অসাধারণ খাবার।
পুশকরের মালপোয়া, নাসিরাবাদের কচোরা এবং আজমেরের কাধিকাচোরে — সবই স্বতন্ত্র। স্থানীয় মেওয়ার, বিশেষকরে মালাই মেওয়ারও অতুলনীয়। গুড় ও বাজরার রুটিও সুস্বাদু। এ ছাড়া, বাজরার খিচুড়ি এবং ভুট্টার পায়েসও মন ভরিয়ে দেবে। রাজস্থানের কিছু শহর তাদের স্থানীয় রন্ধনশৈলীর জন্য বিখ্যাত।
গুলাবি নগরের সুস্বাদু খাবার
ডাল-বাটি-চুরমা গুলাবি নগর জয়পুরে খুবই বিখ্যাত। জয়পুরের সর্বত্রই এই খাবারটি পাওয়া যায়। তবে যোধপুরের ক্লক টাওয়ারের সন্নিকটে অবস্থিত রেস্তোরাঁগুলিতে সবচেয়ে ভালো ডাল-বাটি-চুরমা পাওয়া যায়। মির্চি বড়াও যোধপুরের একটি খুব বিখ্যাত খাবার এবং গরম চায়ের সঙ্গে এটি একটি চমৎকার জলখাবার। এটি প্রায়ই টম্যাটো সস এবং সবুজ চাটনির সঙ্গে পরিবেশন করা হয়। যোধপুরের গুলাব জামুন কারি, মাওয়া কচুরি, কাইর সাংরি কারি, হলদি এবং চাক্কি কারিও বিখ্যাত।
(ক্রমশ…)





