আসলে, ‘সপ্ত সাগরদাচে'-র প্রযোজক রক্ষিত শেট্টি এবং ‘কান্তারা চ্যাপ্টার ১'-এর প্রযোজক ঋষভ শেট্টি দু'জনে খুব ভালো বন্ধু। দু’জনেই একসঙ্গে ‘সপ্ত সাগরদাচে’-র প্রিমিয়ারে এসেছিলেন এবং সেই ছবিটি দেখে আমার অভিনয়ের খুব প্রশংসা করেছিলেন ঋষভ শেট্টি। আর এর পরের ঘটনা আমার কাছে ছিল পুরোটাই চমক। ঋষভ শেট্টি আমাকে তাঁর ‘কান্তারা চ্যাপ্টার ১' ছবির জন্য বেছে নিয়েছিলেন। অবশ্য এর জন্য আমাকে এক বছর অপেক্ষা করতে হয়েছে। সেই অবসরে আমি আরও কয়েকটি ছবিতে কাজ করে নিয়েছি। তবে, ‘কান্তারা চ্যাপ্টার ১' ছবিতে অভিনয় করা আমার জন্য খুব-ই চ্যালেঞ্জিং ছিল।

চলচ্চিত্র জগতে আমার কোনও গডফাদার নেই

আজ আমি যতটুকু প্রতিষ্ঠা পেয়েছি, তা আমার নিজের কৃতিত্বে। অবশ্য আমার মা আমার মধ্যে এমন আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছিলেন, যাতে আমি আমার প্রতিভার উপর ভিত্তি করে অভিনয় জগতে স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে পারি। আর খুব স্পষ্ট ভাবেই জানাতে চাই যে, ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে আমার কোনও গডফাদার নেই। আজ পর্যন্ত আমি যা কিছু অর্জন করেছি, তা নিজের চেষ্টায় করেছি। আমার সবচেয়ে বড়ো শুভাকাঙ্ক্ষী এবং পথপ্রদর্শক হলেন আমার মা। যদিও অভিনয়ের ক্ষেত্রে আমার সাফল্য এসেছে ধীর গতিতে, তবুও আমি প্রতিটি সিনেমা থেকে কিছু না কিছু শিখেছি এবং ধীরে ধীরে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠছি। ‘কান্তারা চ্যাপ্টার ১’ আমার সেই সাফল্যকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।

দক্ষিণ ভারতীয় ফিল্ম- কাজ করা নায়িকাদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া

আমি কন্নড় চলচ্চিত্র জগতে কয়েক বছর ধরে কয়েকটি ছবিতে কাজ করেছি। এর বাইরেও আমি তামিল এবং তেলুগু ফিল্‌মেও কাজ করেছি। এই সময়ের মধ্যে, আমার এমন কোনও তিক্ত অভিজ্ঞতা হয়নি, যা আমাকে আমার অভিনয় কেরিয়ার ছেড়ে দেওয়ার কথা ভাবতে বাধ্য করবে। আমি বিশ্বাস করি যে, আপনি যদি কোনও শিল্পে কাজ করেন, তাহলে এটি সম্পূর্ণরূপে আপনার উপর নির্ভর করে যে, আপনাকে কোন পরিস্থিতিতে কাজ করতে হবে, কী কী মেনে নিতে হবে এবং কী নয়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...