রাজা: রেসপেক্ট? হাউ কুড ইউ এসপেক্ট? বুড়ো সেয়ানা ঘুঘু। আমি তোমাকে শূলে চড়াব। শূল চেনো, শূল? সব চিকিৎসা ভুল। এখন ভালোয় ভালোয় ফিরিয়ে দাও আমার চুল। (কাঁদতে কাঁদতে) আমার চুলের কী কোয়ালিটি ছিল তুমি বলো রানি?

বড়োরানি: জানি গো জানি। চুলে বিলি কাটব কিগো, এত ঠাস বুনোট, আঙুলই বিধত না চুলে।

রাজা: আর এখন এই হতচ্ছাড়া রাজবদ্যির চিকিৎসার ভুলে... মাথাটা আমার তবলার বাঁয়া করে দিয়েছে গো। আর কী? এবার ছোটোরানি গান ধরো। আর বড়োরানি চুলে বিলি কাটার বদলে এখন সঙ্গত করো। টাকে তবলা বাজাও। মেজরানি তামাশা দেখুক। কই ছোটো রানি? এসো গান ধরো, সেই যে। সেই গানটা। না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে, না বুঝে... (প্রবল কান্নায় ভেঙে পড়ে রাজা)।

রাজবদ্যি: মহারাজ, আপনার যে অসুখ করেছিল, তাতে হাজারে একজন বাঁচে। আর সে বাঁচাও মরারই শামিল। পঙ্গু হয়, নয়তো অঙ্গহানি হয়। তবু তো ওষুধের জোরে আপনার প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ ঠিক ঠিকই আছে। শুধু চুলটাই যা বিট্রে করল!

রাজা: চুল বিট্রে করল? না তোমার ওষুধ বিট্রে করল? তুমি বুড়ো হয়েছ। তোমায় বাহাত্তরে ধরেছে। তোমাকে রাখতে অনেকেই মানা করেছে। কোনও ইয়াং ডাক্তারকে রাখা উচিত ছিল আমার। তোমাকে চাকরিতে রাখাটাই আমার ভুল। দিতে হল সেই ভুলের মাশুল। ঝরে গেল আমার সাধের চুল।

দৃশ্যান্তর

মঙ্গল: রাজা চন্দ্রকিরণ তালুকদারের মাথার চুল শীতের ঝরাপাতার মতো ঝ'রে পড়ে গেছে। দেশেবিদেশে সর্বত্র এই খবর ছড়িয়ে পড়েছে হাওয়ার আগে। এদিকে প্রতিবেশী রাজ্য উলুকনগরের রাজার সঙ্গে আমাদের এই সুলুকনগরের রাজার সম্পর্ক আদায় কাঁচকলায়। সাপে-নেউলে। তা সেই উলুকনগরের রাজা আমাদের এই রাজা চন্দ্রকিরণের বিপর্যয়ে মড়ার উপর খাঁড়ার ঘা দিয়েছেন। একেবারে মোক্ষম ঘা।

রবি: মোক্ষম ঘা? কীসের মোক্ষম ঘা? কেন?

মঙ্গল: আরে গতবছর। বুঝলে এই গতবছরে রাজাদের মধ্যে যারা পদ্যটদ্য লেখে, তাদের নিয়ে একটা বিশ্বকবি সম্মেলন হল উলুকনগরে। সেই সম্মেলনে পদ্যের মাধ্যমে এক রাজা আরেক রাজাকে ঠেস দিচ্ছে। ডাউন দিয়ে গায়ের জ্বালা মেটাচ্ছে। আর আমাদের রাজার টার্গেট হল আয়োজক উলুকনগরের রাজা ত্রিভঙ্গমুরারী চাকলাদার। রাজা চন্দ্রকিরণ দেখলেন, উলুকনগরের রাজার চুলে অকালে পাক ধরেছে। ব্যস, আমাদের রাজাকে আর পায় কে। তিনি রসিয়ে রসিয়ে ছড়া কাটলেন, 'হায় প্রজারা রাজার আসল খবর রাখেনি। চুল পেকেছে কিন্তু রাজার বুদ্ধি পাকেনি।' শুনে তো উলুকনগরের রাজার মুখ একেবারে চুন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...