রিমঝিম বৃষ্টির শব্দ কিংবা জানালার বাইরে মেঘলা আকাশ—এমন দিনে মন স্বভাবতই একটু মুখরোচক খাবারের খোঁজ করে। স্যাঁতসেঁতে আবহাওয়া আর ঠান্ডা আমেজে ধোঁয়া ওঠা এক কাপ চায়ের সঙ্গে গরম-গরম ভাজাভুজির জুড়ি মেলা ভার। বর্ষার এই রোমান্টিক আবহাওয়ায় রসনাবিলাস কেবল পেট ভরায় না, বরং মনকেও সতেজ করে তোলে।
মুচমুচে টম্যাটো ফ্ৰাই
উপকরণ: ৪টে পাকা টম্যাটো, ধনে পাতার চাটনি হাফ কাপ, ১ কাপ বেসন, ১ বড়ো চামচ চালের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, হাফ চামচ আজোয়ান, ১ ছোটো চামচ ‘সুমন' ব্র্যান্ড জিরে গুঁড়ো, সামান্য হিং, ১ চামচ চাটমশালা, পরিমাণ মতো তেল এবং নুন স্বাদ অনুসারে।
প্রণালী: টম্যাটো পাতলা করে কেটে নিন। প্রতিটা টম্যাটোকে চারটি করে স্লাইস করবেন। কাটা টম্যাটোতে ধনে পাতার চাটনি মাখিয়ে রেখে দিন। একটা পাত্রে বেসন এবং চালের গুঁড়ো নিয়ে, ওর সঙ্গে চাটমশালা, স্বাদ বাড়ানোর জন্য ‘সুমন’ ব্র্যান্ড জিরেগুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আজোয়ান এবং স্বাদমতো নুন মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে মেখে রাখুন। ওই মিশ্রণ অন্তত ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। এরপর কড়াইতে তেল দিয়ে গরম করুন। তেল গরম হয়ে গেলে, ধনেপাতা মাখানো টম্যাটোর পিসগুলো এক এক করে বেসন ও চালের গুঁড়োর গ্রেভিতে চুবিয়ে তেলে ভাজুন মধ্যম আঁচে। লালচে রং এসে গেলে টম্যাটো ভুজিয়া তৈরি। টম্যাটো সস-এর সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
ব্রেড চপ
উপকরণ: স্লাইস ব্রেড ৬ পিস, ২ টো বড়োমাপের আলু সেদ্ধ, ১ কাপ বেসন, ১ ছোটো চামচ কাঁচালংকাকুচো, ১ ছোটো চামচ আদাকুচি, বিটনুন হাফ চামচ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ লাললংকাগুঁড়ো, হাফ চামচ জিরেগুঁড়ো, ১ ছোটো চামচ চাটমশালা, ২ বড়ো চামচ ধনেপাতার চাটনি, ২ বড়ো চামচ তেঁতুলের লেই, ১টা বড়োমাপের পেঁয়াজ কুচো, ১টা বড়োমাপের টম্যাটো কুচো, ১ বড়ো চামচ ধনেপাতা কুচি, ২ বড়ো চামচ তেল এবং নুন স্বাদমতো।





