নাতাশার মতে, ‘রোজমেরি এসেনশিয়াল অয়েল আমাদের সবচেয়ে সফল পণ্য। এছাড়াও, আমাদের বিশেষ পণ্যগুলির মধ্যে রয়েছে চুল গজানোর তেল, হাতে তৈরি সাবান এবং আরও অনেক কিছু। আমাদের পণ্যগুলি গর্ভবতী মহিলা, সদ্য হওয়া মা এবং ক্যান্সার রোগীদের জন্য উপযুক্ত। ‘সোলফ্লাওয়ার'-এর প্রোডাক্টস বেশ জনপ্রিয়তাও পেয়েছে। কারণ, এগুলি রাসায়নিকমুক্ত। ভারতে ৩৬ শতাংশ মানুষ চুল পড়ার সমস্যায় ভোগেন এবং আমাদের পণ্যগুলি চমৎকার ফল দেয়।'
'আমরা চুল গজানোর উপর মনোযোগ দিই।' সৌন্দর্যপণ্য কেনার সময় মহিলাদের কী কী বিষয় মনে রাখা উচিত? এই প্রশ্নের উত্তরে নাতাশা জানিয়েছেন, ‘সৌন্দর্যপণ্য কেনার আগে গবেষণা করা এবং লেবেল পড়ে এর গুণগত মান কেমন, এটি কোথায় বিক্রি হচ্ছে, সেই বিষয়ে রিভিউ পড়া এবং পণ্যটিতে কোনও রাসায়নিক পদার্থ আছে কি না এবং এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না, সে সম্পর্কে তথ্য জেনে নেওয়া উচিত।'
বাকহীনদের সেবা
নাতাশা তুলি জানিয়েছেন, ‘আমার বাড়িতে ১১টি বিড়াল আছে। অফিসে ৩০টি বিড়াল ও ১২টি কুকুর রয়েছে। আমরা পশুদের খুব যত্ন নিই। আমরা তাদের ওষুধপথ্য এবং অন্যান্য সবকিছুর ব্যবস্থা করি। আমরা প্রতিদিন রাস্তার ৩০০টি কুকুরকে খাওয়াই। আমাদের পণ্য বিক্রি করে যে লাভ হয়, তার থেকে কিছু টাকা আমরা প্রাণীর খাবারের জন্য বরাদ্দ করি। সেইসঙ্গে, আমরা বেশি সংখ্যক মহিলাকে কর্মসংস্থানের ব্যবস্থা করি।'
মহিলাদের জন্য সাফল্যের মন্ত্র
নাতাশা জানিয়েছেন যে, ‘আজকাল মহিলারা আরও বেশি স্বাধীন হচ্ছেন। আপনি বাড়ি থেকে কাজ করতে পারেন। যদি আপনি সৎ, আন্তরিক এবং সঠিক কাজটি করেন, তবে লোকেরা আপনার কাজের প্রশংসা করবে। আর যেসব মহিলারা কোনও কিছু অর্জন করতে ব্যর্থ হন, নিশ্চয়ই তাদের আত্মবিশ্বাসের অভাব আছে। আসলে, টাকা নেই বলে কোনও কিছুই থেমে যায় না। আমি যখন আমার ব্যাবসা শুরু করি, তখন আমার কোনও টাকা ছিল না। আমি আমার লেখাপড়ার জন্যও খুব বেশি খরচ করিনি।'





