একজন ব্যক্তি যদি দৃষ্টি প্রতিবন্ধী হন, তাহলে তিনি হয়তো সবকিছু হালকা ভাবে আন্দাজ করতে পারেন। কিন্তু 'ভিস্যুয়াল হ্যালুসিনেশন' চোখের একটি গুরুত্বপূর্ণ অসুখ। চিকিৎসা বিজ্ঞানে চোখের এই অসুখটিকে বলা হয়— চার্লস বনেট সিন্ড্রোম। এই প্রসঙ্গে চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. রুবি মিশ্র জানিয়েছেন বিস্তারিত।

বাইলেটাল অ্যাডভান্সড ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা আক্রান্ত ৭০ বছর বয়সি এক মহিলা নিয়মিত চেক-আপের জন্য হাসপাতালের বহির্বিভাগে যেতেন। তিনি কোনও স্নায়বিক বা মানসিক অক্ষমতা ছাড়াই সম্পূর্ণ সুস্থ ছিলেন। গত পাঁচ বছর ধরে তার উভয় চোখেই দৃষ্টিশক্তি কম ছিল। তার অ্যাপয়েন্টমেন্টের কয়েক সপ্তাহ আগে, তিনি আলোর ঝলক দেখতে শুরু করেন। কয়েক দিন পরে, তিনি তার ঘরের সোফায় বসে ধূসর মানব মূর্তি দেখতে পান। তারা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকত চোখের সামনে এবং তারপর বাতাসে মিলিয়ে যেত— এমনটাই জানিয়েছেন ওই রোগী। তিনি এও জানিয়েছেন যে, পাগল বলে চিহ্নিত হওয়ার ভয়ে তিনি কাউকে এই কথা বলতে পারেননি। কিন্তু তিনি ডা. রুবি মিশ্র-র কাছে এসে স্বীকার করেছিলেন তার সমস্যার কথা। আসলে, স্নায়বিক এবং মানসিক কারণ, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং বিপাকীয় সমস্যার কারণে তিনি চার্লস বনেট সিন্ড্রোম-এ (সিবিএস) ভুগছেন বলে নির্ণয় করা হয় ফাইনালি৷

চার্লস বনেট সিন্ড্রোম, যাকে ‘ফ্যান্টম ভিশন'ও বলা হয়, এমন একটি অবস্থা, যেখানে রোগীর দৃষ্টিপথের ক্ষতির ফলে দৃষ্টিভ্রম হয়। অর্থাৎ রোগী হ্যালুসিনেশন-এর শিকার হন।

১৭৬০ সালে, চার্লস বনেট প্রথম তার নব্বই বছর বয়সি দাদার দুর্বল দৃষ্টিশক্তির অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত ভিস্যুয়াল হ্যালুসিনেশন বর্ণনা করেছিলেন। তাই এই ভিস্যুয়াল হ্যালুসিনেশন-কে ‘চার্লস বনেট সিন্ড্রোম' বলা হয়।

চার্লস বনেট সিন্ড্রোম-এর ক্রমবর্ধমান সমস্যা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ডা. রুবি মিশ্র জানিয়েছেন, ‘এটি একটি অত্যন্ত বিরল দৃষ্টি-ব্যাধি এবং চোখের গুরুতর সমস্যা বলা যায়। এই সমস্যা বা রোগের প্রধান কারণ হল— বয়স্কদের মধ্যে সচেতনতার অভাব এবং সমস্যা লুকিয়ে রাখার কুঅভ্যাস। আমরা নিশ্চিত যে, যদি ম্যাকুলার অবক্ষয়ের রোগীদের সঙ্গে যোগাযোগের একটি সঠিক মাধ্যম স্থাপন করা যায়, তাহলে সঠিক সময়ে রোগী চিকিৎসা পাবেন এবং স্বাভাবিক দৃষ্টি ফিরে পাবেন।”

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...