মডেল, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ব্যবসায়ী এবং “মিস এশিয়া ট্যুরিজম ২০১৮'-এর বিজয়ী তানিয়া মিত্তল কালার্স-এর রিয়েলিটি শো 'বিগ বস ১৯'-এ অংশগ্রহণ করেও খ্যাতি লাভ করেছেন। সোশ্যাল মিডিয়ায়ও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাঁর ৪০ লক্ষেরও বেশি ফলোয়ার এবং ইউটিউবে ৭০ হাজার সাবস্ক্রাইবার রয়েছে।
তানিয়া মিত্তল, যিনি একসময় ঠিকমতো ইংরেজি বলতেও পারতেন না এবং মাত্র দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন, তিনি আজ দেশের অন্যতম সফল ব্যবসায়ী এবং একজন অত্যন্ত বিখ্যাত মডেল। ২০১৭ সালে মাত্র ৫০০ টাকা পুঁজি নিয়ে হ্যান্ডমেড ক্রাফট-এর ব্যাবসা শুরু করেন তানিয়া মিত্তল এবং ধীরে ধীরে ব্যাবসার ভিত মজবুত করেন। এর পাশাপাশি, তানিয়া আরও অনেকরকম ব্যাবসা করেন এবং এতটাই উন্নতি করেন যে, এখন তিনি মিলিয়ন ডলারের সফল ব্যবসায়ী। তাঁর নিজের কারখানাও আছে। ৪০০ জনেরও বেশি কর্মী রয়েছে তাঁর প্রতিষ্ঠানে।
২০১৮ সালে তানিয়া ফ্যাশন জগতে প্রবেশ করেন এবং ‘মিস ট্যুরিজম এশিয়া' খেতাব জয় করেন। লেবাননে অনুষ্ঠিত ১২ দিন ব্যাপী প্রতিযোগিতার ১৬টি রাউন্ডে তিনি ৩১টি দেশের মডেলদের পরাজিত করে ‘মিস ট্যুরিজম এশিয়া' খেতাবটি জিতে নেন। তাঁর বাবা চেয়েছিলেন তিনি একজন স্থপতি হন, কিন্তু তানিয়ার আগ্রহ ছিল ব্যবসায়। বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তানিয়া মিত্তল নীরবে কঠোর সংগ্রাম করে সাফল্য অর্জন করেন।
‘টাইমস অফ ইন্ডিয়া’র বিচারে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্বদের তালিকায় তানিয়া মিত্তল দশম স্থানে রয়েছেন। এই তালিকায় নরেন্দ্র মোদী, সলমান খান, শাহ রুখ খান, বিরাট কোহলি এবং প্রভাসের মতো অনেক সুপরিচিত ব্যক্তিত্ব অন্তর্ভুক্ত রয়েছেন।
‘বিগ বস ১৯’ চলাকালীন তানিয়া মিত্তল তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তিনি অবিচল ছিলেন। তিনি নিজের অবস্থানে অটল ছিলেন, যা তাঁকে আরও বেশি মনোযোগ এনে দিয়েছিল।
বিগ বসে থাকাকালীন তিনি এতটাই মনোযোগ আকর্ষণ করেছিলেন যে, “টিভি কুইন' একতা কপূর বিগ বসে এসে তানিয়া মিত্তল-কে তাঁর শো-এ অংশ নেওয়ার প্রস্তাব দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তানিয়া মিত্তল ‘গৃহশোভা’-র কাছে তাঁর সংগ্রাম, বিপুল সাফল্য, সমালোচনার মুখোমুখি হওয়া এবং নতুন গ্ল্যামারাস কেরিয়ার নিয়ে অনেক আকর্ষণীয় গল্প সানন্দে ভাগ করে নিয়েছেন। নারীদের উৎসাহিত করার পাশাপাশি, তিনি এও জানিয়েছেন যে, ‘আমি যদি ছোটো শহরের একজন স্বল্পশিক্ষিত নারী হয়েও এবং ভালো ভাবে ইংরেজি না জেনেও সাফল্য অর্জন করতে পারি, তাহলে আমার মতো





