গোস্বামীবাবুর মাথায় ঘুরতে লাগল, ‘ক্লাব প্রতি রাতে পাঁচ হাজার টাকা করে নিচ্ছে? কিন্তু খাতায়-কলমে তো ওরা একমাসের জন্য তিরিশ হাজার টাকা দেবে। তার মধ্যে দশ হাজার টাকা দিয়েছে, বাকি মেলা শেষের আগের দিন। এর মাঝে আরও পাঁচ হাজারের কথা কীভাবে থাকছে? তার মানে কি সমান্তরাল ভাবে আরও টাকা তুলছে? কথাগুলো গায়ে লাগল, এক্কেবারে উড়িয়ে তো দেওয়া যায় না। এতদিন রাজনীতির সঙ্গে জড়িত, এতদিন পঞ্চায়েতের সঙ্গে আছেন, পার্টিতে অনেকেই টাকা-পয়সা সম্পর্কিত সমস্যাতে জড়িয়ে গেলেও তিনি নিজে কিন্তু কোথাও কোনও ভাবেই জড়িয়ে যাননি। শুধু পুলিশের কাছ থেকে নিজের চুরি যাওয়া জিনিসের টাকা নেওয়া ছাড়া কোথাও এক পয়সা নেওয়ার বদনাম নেই। তাও এই কথাগুলো শুনতে হল।

রেগে গেলেন না। খুব আস্তে আস্তে বললেন, “তোমাদের আর কারও-র কিছু বলবার আছে?”

প্রথম দিকে সেরকম ভাবে নাচেনি, সাধারণ ভাবেই নাচ গান করেছে। কিন্তু দিন তিনেক হল তারা খুব বাড়াবাড়ি করছে। জামা কাপড় না পরে এইরকম অশ্লীল নাচ অন্য রাজ্যে হয় বলে শুনেছি। কিন্তু আমাদের নিজের গ্রামে ঠাকুরের মেলাতে এইরকম নাচ হচ্ছে, ভাবতেই পারছি না।

—কাকা, সব থেকে খারাপ হচ্ছে নাচের প্রভাবটা বাড়িতে গিয়ে পড়ছে।

—আমার পাশের বাড়ির দুলু কাকুর ছেলেটা গতকাল তার মায়ের ব্যাগ থেকে পাঁচশো টাকা চুরি করেছে। ধরা পড়ে বলেছে, ও নাকি নাচ দেখতে যাবে বলে টাকা নিয়েছে। একেবারে সামনে থেকে দেখবে।

—মেয়েগুলো আবার সকালবেলা মেলা ঘুরতে বেরোচ্ছে। গ্রামের ছেলেরা ঘিরে ধরছে, টোন টিটকিরি তো আছে। আমাদের বাড়ির মেয়েরাও বাইরে বেরোতে পারছে না। আপনি নিজেই বলুন কাকু, এমন তো এই গ্রামে ছিল না।

অফিসের বাইরেটাতেই মেলার আওয়াজ হামলে পড়ছে। গোস্বামীবাবুর এই প্রথম নিজেকে খুব অসহায় মনে হল। যে গ্রামে তার একটা শান্ত দাপট ছিল, সেখানেই এমন ভাবে আঙুল উঠছে! একটা লম্বা শ্বাস ছাড়লেন গোস্বামীবাবু। তারপর সেই চারজন মহিলার দিকে তাকিয়ে খুব শান্ত ভাবে বলে উঠলেন, “তোমরা যাও, আমি দেখছি। প্রয়োজনে নিজের গ্রামের মেলাতে নিজেই পুলিশ ডাকব।” —ডেকে কিছু লাভ হবে না কাকা। ওরা তো রোজ আসছে। শুনলাম বুগিবুগি নাচের তাঁবু থেকে থানার বড়ো, মেজো, সেজো— সবাইকে আলাদা খাতির করা হয়েছে। রাত দুটোর পর আলাদা নাচ হচ্ছে। তাঁবুর ভিতর লোক থাকছে, বিশেষ বিশেষ লোক। সেখানে এই গ্রাম, এই ক্লাবেরও কয়েকজন...

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...