একদা গোপালবাবুর কাছে তিনিই মুখ ফুটে বলেছিলেন চাকরির কথাটা। কারণ পেনশনের টাকায় সংসার পরিচালনা করে ভবিষ্যতে বাকি সদস্যদের জন্য উদ্বৃত্ত কিছুই রেখে যেতে পারবেন না, সেটা তার অজানা ছিল না। গোপালবাবু কথা রেখেছিলেন বন্ধুর। তার অপার করুণাবশত বন্ধুর জন্যে রোজগারের উপায় করে দিয়েছিলেন নিজের ছেলের ওষুধের দোকানে। অভাবগ্রস্ত অসহায় রায়বাবু দক্ষ গোলকিপারের ন্যায় প্রস্তাবটা দু'হাতে লুফে নিয়েছিলেন। রায়বাবু দোকানের হিসেবরক্ষক পদে নতুন চাকরিতে বহাল হয়েছিলেন এই ভেবে যে, তার সংসার খরচের টাকাটা অন্তত জুটে যাবে।

কিন্তু ছেলেটির চরিত্রে ঔদ্ধত্যের বৈশিষ্ট্য রয়েছে। আচরণে ভদ্রতার লেশমাত্র ছিল না। বয়সে তিনি পুত্রতুল্য, অথচ বড়োদের সম্মান দিয়ে কথা বলতে জানত না। তবু রায়বাবুকে পরিবারের মুখ চেয়ে নিরুপায় হয়ে সবকিছু সহ্য করতে হয়। এমন প্রতিকূল অবস্থায় যে পড়তে হবে সে আন্দাজ করতে পারেননি কখনও। চাকরির প্রথম দিবসেই প্রচণ্ড এক ধাক্কা খেতে হয়েছিল। ছেলেটি গম্ভীর স্বরে জানিয়েছিল— অফিস আওয়ারে পারিবারিক সম্পর্কের সূত্র ধরে আমাকে কখনওই সম্বোধন করবেন না। আপনি আমাকে স্যার বলে সম্বোধন করবেন, বাকিরা যেমন করে। রায়বাবু শুধু মাথা নেড়ে সম্মতি জানিয়েছিলেন, মুখে তার কথা ছিল না। অনেক শর্তের মধ্যে তার আরও একটি শর্ত ছিল— ছুটি হয়ে গেলে বিনা অনুমতিতে বাড়ি যাবেন না।

রায়বাবু অকৃতজ্ঞ নন। অদৃশ্য বিধাতা পুরুষের পাদপদ্মে ছেলেটির নির্মম আচরণ সত্ত্বেও তিনি কায়মনোবাক্যে তার উদ্দেশ্যে পরমায়ু প্রার্থনা করেছিলেন। তিনি খুশি হয়েছিলেন এই ভেবে যে, ছেলেটি আর যাই হোক, পিতার একান্ত অনুগত। অন্যথায় চাকরিটা তিনি পেতেন কিনা সন্দেহ ছিল। অবশ্য এই আচরণের ভিত্তিতে ছেলেটিকে পুরোপুরি দোষারোপ করা সমীচীন নয়। তার মতে, এর নেপথ্যে একটি বিশেষ কারণ নিহিত ছিল। বড়ো মেয়েটির প্রতি ছেলেটির এক সময় প্রগাঢ় দুর্বলতা ছিল, রায়বাবু সেটা জানতেন।

এককালে ঘনিষ্ঠ মেলামেশাও ছিল দু'জনের মধ্যে। বাড়িতে ছিল অবাধ আসা-যাওয়া। অবশ্য এই ব্যাপারে তিনি কোনওদিন আপত্তি করেননি, বরং মনে মনে খুশিই হয়েছিলেন। কারণ ঘর পরিবার ভালো, বিয়ে হলে মেয়েটি সুখী হতে পারবে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। যদিও সেটা আদৌ সম্ভব হয়নি। চাকরি পাওয়ার পরে মেয়েটি তার পছন্দ করা অফিসের একটি ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিল। রায়বাবুর প্রতি ছেলেটির আক্রোশের একমাত্র কারণ ছেলেটির ব্যর্থ প্রেম।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...