‘রাঙিয়ে দিয়ে যাও’– সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব অনুষ্ঠিত হয়ে গেল ‘সুলগ্না আকাদেমি ট্রাস্ট’-এর উদ্যোগে। নৃত্য পরিচালনায় ছিলেন সুলগ্না ভট্টাচার্য।
বসন্তের কোমল আলো আর ফাগুনের রঙে রাঙিয়ে দিতে আবার অনুষ্ঠিত হল ‘রাঙিয়ে দিয়ে যাও’। এবার সিজন সাত। হোলি ও বসন্ত উৎসবকে কেন্দ্র করে এই অনুষ্ঠান প্রতিবারের মতোই একত্রিত করে নানান ঘরানার শিল্পী ও সৃজনশীল মানুষদের।
এই বার্ষিক উৎসবটি কেবল একটি অনুষ্ঠান নয়, এটি এমন এক মঞ্চ, যেখানে ঐতিহ্য আর নতুন ভাবনার মিলন ঘটে। এখানে নবীন শিল্পীদের স্বপ্ন যেমন জায়গা পায়, তেমনই অভিজ্ঞ শিল্পীর সাধনাও সমান ভাবে সমাদৃত হয়। শিল্পের মাধ্যমে ব্যক্তি ও সমষ্টির মধ্যে গড়ে ওঠে এক অনন্য সুন্দর সেতুবন্ধন। অতিথি শিল্পী ও বিশেষ পরিবেশনায় ছিলেন সৌমেন কুণ্ডু ও তনিমা বর্ধন। সমবেত নৃত্য পরিবেশনায় ছিলেন তিথি দাস ও তাঁর দল ‘প্রভাকুঞ্জ’-র শিল্পীরা। ‘ত্রয়ী’ পরিবেশন করে ‘কবিতার এলোমেলো ছন্দ’। নিবেদনে ছিলেন অভিষেক রায়, শৌভিক শাসমল ও মৌলি দাশগুপ্ত। কবিতা ও নৃত্যের সংলাপে নির্মিত এক অনন্য ভাবনিনির্ভর উপস্থাপনা ছিল এটি।

একক নৃত্য পরিবেশনায় ছিলেন রূপসা পাকড়াশি, এশা গোস্বামী এবং প্রকৃতি বসু। প্রত্যেক শিল্পী তাঁদের নিজস্ব ভঙ্গি ও শিল্পীসত্তা দিয়ে অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে তুলেছেন। ছিল ‘সুলগ্না ডান্স আকাদেমি ট্রাস্ট’-এর শিক্ষার্থীদের বিশেষ প্রযোজনা---- ঋতুচক্র। ঋতুর আবর্তন, পরিবর্তন ও তার চিরন্তন ধারাবাহিকতাকে কেন্দ্র করে উপহার দেওয়া হয় এই মননশীল প্রযোজনা।
অনন্ত প্রেম-ভালোবাসার সীমাহীন রূপকে নৃত্য এবং সংগীতের মাধ্যমে হৃদয়স্পর্শী করে তোলেন শিল্পীরা। এই প্রযোজনাগুলি ‘সুলগ্না আকাদেমি ট্রাস্ট’-এর শিক্ষার্থীদের নিষ্ঠা, শৃঙ্খলা, সাধনা ও দলগত প্রচেষ্টার সুন্দর এক প্রকাশ। এই আয়োজন নিয়ে সুলগ্না ভট্টাচার্য জানিয়েছেন, “রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাত শুধু রঙের উৎসব নয়, এটি এক শিল্প সম্মেলন। এখানে হোলির রং হয়ে ওঠে আনন্দ ও একসঙ্গে এগিয়ে চলার প্রতীক।





