চাই হাতে-গরম খাবার। তাই, জিভে জল আনা এমনই কিছু খাবার তৈরির উপকরণ এবং প্রণালী তুলে ধরলাম আপনাদের জন্য।

মিনি সিঙাড়া

উপকরণ: ৪ কাপ ময়দা, ২ চা-চামচ ধনে পাউডার, ১ চা-চামচ গরমমশলা পাউডার, ২ চা-চামচ জোয়ান, ৪ চামচ ঘি, ৪-টে আলুসেদ্ধ, ২ কাপ মটর, ২ কাপ ফুলকপি টুকরোয় কাটা, ২টি কাঁচালংকা, ২ ইঞ্চি আদা, রসুনের কোয়া ৫টি, ২ চা-চামচ জিরা, ‘সুমন’ ব্র্যান্ড-এর সামান্য লাললংকার গুঁড়ো, নুন ও গোলমরিচ প্রয়োজনমতো, ১ কাপ ধনেপাতা কুচি করা, ২ চা-চামচ আমচুর পাউডার, ২ কাপ রিফাইন্ড তেল।

পুর: ফুলকপি হালকা ভাপিয়ে ভেজে রাখুন। তেল গরম করে জিরে ফোড়ন দিন। এরপর এতে আদা, রসুন, লংকাপেস্ট এবং নুন দিয়ে নাড়াচাড়া করে, সব পাউডার মশলা দিয়ে সবজি ঢেলে ধনেপাতা ছড়িয়ে নাড়াচাড়া করুন। চামচ দিয়ে ম্যাশ করুন। পুরটা আলাদা করে রাখুন। এবার ময়দা মেখে লেচি কেটে নিন। লুচির মতো বেলে নিয়ে, ছুরি দিয়ে আধাআধি কেটে নিন। এবার অল্প করে পুর নিয়ে ওই অর্ধেক লুচির মধ্যে ঢুকিয়ে পানের খিলির মতো মুড়ে নিন। এবার ওটিজি ১৮০ ডিগ্রি তাপমাত্রায় গরম করে, ১৫ মিনিট ধরে সিঙাড়া বেক করে নিন। গরম গরম পরিবেশন করুন।

ব্রোকোলি-বল

উপকরণ: ১ কাপ ব্রোকোলি (অল্প ভাপিয়ে নিয়ে টুকরো করা), ১ কাপ রাঙাআলু সেদ্ধ করে টুকরো করা, ১২ ছোটো চামচ আদা- রসুন পেস্ট, অল্প চিজ, ১/২ চামচ লেবুর রস, ১ ছোটো চামচ চিলি ফ্লেক্‌স, নুন স্বাদমতো।

কোটিং-এর জন্য: ১ কাপ মাখানা শুকনো কড়ায় রোস্ট করা। ২ বড়ো চামচ কর্নফ্লাওয়ার জলে গোলা।

প্রণালী: চিজ বাদ দিয়ে বাকি সব উপকরণ ভালো ভাবে মিশিয়ে নিন। এবার ছোটো ছোটো বল তৈরি করুন। ভিতরটা আঙুল দিয়ে গর্ত করে চিজ ঢুকিয়ে দিন। তারপর পুনরায় গোল করে নিন। এবার মাখানাগুলো মিক্সিতে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিন। প্রত্যেকটা বল কর্নফ্লাওয়ার গোলায় ডুবিয়ে মাখনার গুঁড়ো মাখিয়ে নিন। এবার ২০০ ডিগ্রি তাপমাত্রায় গরম করা ওটিজি-তে ঢুকিয়ে ১০ মিনিট বেক করে নিন। খেজুরের চাটনি বা ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করুন।

(ক্রমশ…)

আরো গল্প পড়তে ক্লিক করুন...