মেনিনজাইটিস এবং সেপসিস-এর মতো গুরুতর রোগের ঝুঁকি কমায় মেনিংগোকোকাল ভ্যাকসিন (Meningococcal Vaccine)। আসলে, মেনিনজাইটিস (মস্তিষ্কের আবরণে প্রদাহ) এবং সেপসিস-এর (রক্তে সংক্রমণ) মতো সংক্রমণ ঘটায় নেইসেরিয়া মেনিনজিটিডিস (সাধারণত মেনিনোকোক্কাস নামে পরিচিত)। অন্যান্য ব্যাকটেরিয়া সংক্রমণের তুলনায় এই রোগটি বেশি ক্ষতিকারক। এটি যেমন দীর্ঘমেয়াদী ভয়াবহ জটিলতা তৈরি করতে পারে, ঠিক তেমনই এই রোগের কারণে মৃত্যুও ঘটতে পারে। তবে, এই রোগ প্রতিরোধের জন্য ভ্যাকসিন তৈরি করা হয়েছে। মেনিনজাইটিস এবং সেপসিস-এর মতো গুরুতর রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভ্যাকসিন হল— মেনিংগোকোকাল। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং পরামর্শ দিয়েছেন কনসালট্যান্ট ফিজিশিয়ান ডা. শালিনী ভুট্ট।

মারাত্মক সংক্রামক রোগগুলি মৃত্যুর অন্যতম প্রধান কারণ হতে পারে। এর মধ্যে, মেনিংগোকোকাল রোগটি হঠাৎ শুরু, দ্রুত বেড়ে যাওয়া এবং সম্ভাব্য মারাত্মক পরিণতির কারণ হতে পারে। নেইসেরিয়া মেনিনজিটিডিস এমন একটি ব্যাকটেরিয়া, যা মানুষের নাসোফ্যারিনেক্সে বাসা বাঁধতে পারে৷ অনেক ক্ষেত্রে, এটি নিষ্ক্রিয় ভাবে বেঁচে থাকে, আবার কিছু ক্ষেত্রে এটি রক্তপ্রবাহ এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করতে পারে, যার ফলে গুরুতর অসুস্থতা দেখা দেয়।

মেনিংগোকোকাল রোগ বিশ্বব্যাপী দেখা যায়, তবে এর প্রকোপ ভৌগোলিক ভাবে পরিবর্তিত হয়। সাব-সাহারান আফ্রিকায় ‘মেনিনজাইটিস বেল্ট' হিসাবে চিহ্নিত অঞ্চলে কয়েক বছর অন্তর বড়ো আকারের প্রাদুর্ভাব ঘটে। এই অঞ্চলে ভ্রমণকারী, সেইসঙ্গে হজের জন্য মক্কায় আসা তীর্থযাত্রীদের বিশেষ ভাবে উচ্চ ঝুঁকির মধ্যে বিবেচনা করা হয়।

এই রোগটি মেনিনোকোক্কাসের বেশ কয়েকটি সেরোগ্রুপ দ্বারা সৃষ্ট। সবচেয়ে সাধারণ রোগ সৃষ্টিকারী গ্রুপগুলি হল A, B, C, W, X, এবং Y। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শক্তিশালী সেরোগ্রুপও থাকতে পারে।

মেনিনজাইটিস: এটি মস্তিষ্ক এবং মেরুদণ্ডের মেনিনজেসের প্রদাহ। লক্ষণগুলির মধ্যে রয়েছে হঠাৎ জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া, মাথাব্যথা, বমি বমি ভাব এবং মানসিক অবসাদ।

সেপ্টিসেমিয়া: এটি রক্তে সংক্রমণ ঘটিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ অচল করে দিতে পারে, এমনকী মৃত্যুর কারণও হতে পারে। এর বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ হল— ত্বকের নীচে রক্তপাতের কারণে বেগুনি রঙের ফুসকুড়ি। রোগটি অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। সেপ্টিসেমিয়ায় মৃত্যুর হার ১০-১৫ শতাংশ। আর বেঁচে যাওয়া ব্যক্তিরা শ্রবণশক্তি হ্রাস, স্নায়বিক ক্ষতি বা অঙ্গ অচল হয়ে যাওয়ার মতো সমস্যায় ভুগতে পারেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...