ডিজিটাল জগতে যখন কেউ অতিরিক্ত ডুবে যান, তখন মানসিক বিশৃঙ্খলা এবং নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি হয়। এই পরিস্থিতি ক্রমশ ইন্টারনেট আসক্তি ব্যাধি (Internet Addiction Disorder) নামে পরিচিত একটি গভীর আচরণগত ত্রুটিকে বোঝায়। তবে ডিসকম্বোবুলেশন শব্দটি ঐতিহ্যগত ভাবে বিভ্রান্তি বা ঝামেলার জন্য ব্যবহৃত হলেও, সমসাময়িক আলোচনায় এটি অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের ফলে সৃষ্ট জ্ঞানীয়, মানসিক এবং আচরণগত বিশৃঙ্খলার কারণে, ‘ডিজিটাল ডিসকম্বোবুলেশন' (Digital Discombobulation) রূপক হিসাবে ব্যবহৃত হচ্ছে। এই বিষয়ে সিনিয়র ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দেবদীপ রায় চৌধুরী-র দেওয়া তথ্য পরিবেশন করা হচ্ছে।

খুব স্পষ্ট ভাবে বলতে গেলে, 'ডিজিটাল ডিসকম্বোবুলেশন' হল তীব্র বিভ্রান্তি, হতবুদ্ধি ভাব বা হতাশার এমন একটি অবস্থা, যার বৈশিষ্ট্য হল, মানসিক ভাবে ‘ভারসাম্যহীন' বোধ করা। এটি এমন একটি অবস্থাকে বোঝায়, যেখানে একজন ব্যক্তি স্বাভাবিক এবং সুনির্দিষ্ট চিন্তা করতে পারে না কিংবা বলা যায়, ক্ষণিকের জন্য দিশেহারা বোধ করে।

স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, স্ট্রিমিং পরিসেবা এবং অনলাইন গেমিং দৈনন্দিন রুটিনের সঙ্গে গভীর ভাবে যুক্ত হওয়ার কারণে, উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। কিন্তু ইন্টারনেট আসক্তি কেবল সাধারণ মানসিক উদ্বেগ বৃদ্ধি করছে না, বরং ব্যক্তিগত, সামাজিক, আকাদেমিক কিংবা পেশাগত ক্ষেত্রেও উল্লেখযোগ্য কুপ্রভাব ফেলছে।

এই অতিরিক্ত ইন্টারনেট পরিসেবা যে ভাবে জ্ঞান, যোগাযোগ এবং বিনোদনের জন্য জনপ্রিয়তা পেয়েছে, তা আজ অতিরিক্ত ব্যবহারে মানুষের মন-মস্তিষ্ককে জটিল এবং রোগগ্রস্ত করে তুলছে।

ইন্টারনেট আসক্তি ব্যাধি

‘ইন্টারনেট আসক্তি ব্যাধি' বলতে এমন একটি আচরণগত আসক্তিকে বোঝায়, যা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ততা, তাড়না বা এলোমেলো আচরণ দ্বারা চিহ্নিত করা হয়। যা যন্ত্রণা বা কার্যকরী দুর্বলতার দিকে পরিচালিত করে। এই ধারণাটি প্রথম জনপ্রিয় করেছিলেন মনোবিজ্ঞানী কিম্বার্লি ইয়ং, যিনি অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের জটিলতার প্যাথলজিক্যাল অভিজ্ঞতা উপলব্ধি করেছিলেন। যদিও ইন্টারনেট আসক্তি ব্যাধি আনুষ্ঠানিক ভাবে রোগ হিসাবে স্বীকৃত নয়, কিন্তু সতর্ক না হলে নানারকম মানসিক বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...