"বড়ো হয়ে তুমি কী হতে চাও?"---- এই প্রশ্নটি ছোটোবেলায় সব সবাই শোনে এবং উত্তর দেয়। কেউ বলে সে মহাকাশচারী হতে চায়, কেউ ডক্টর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ শিক্ষক হতে চায়, কেউ আবার হতে চায় শিল্পী। তাদের কল্পনার কোনও সীমা নেই কিন্তু তাদের স্বপ্ন পূরণের জন্য অভিভাবকরা সবাই সঠিক ব্যবস্থা করতে পারেন না নানারকম কারণে কিংবা বলা যায় প্রতিবন্ধকতার জন্য। এখন প্রশ্ন, সন্তানের শিক্ষার স্বপ্নগুলি পূরণ করার জন্য অভিভাবকরা কতটা সচেতন? এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বন্ধন লাইফ-এর মুখ্য পণ্য ও বিপণন অফিসার মনীশ মিশ্র।

সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ভারতে শিক্ষার খরচ প্রায় প্রতি ছয় বছরে দ্বিগুন হয়ে চলেছে। ভারতের শহরাঞ্চলে সন্তানকে প্রি-স্কুল থেকে স্নাতক পর্যন্ত শিক্ষাদানের জন্য খরচ হতে পারে ৩৮ লক্ষ থেকে ৪৫ লক্ষ টাকা পর্যন্ত। যদি আপনি কোচিং, গ্যাজেট এবং অন্যান্য চাহিদা অন্তর্ভুক্ত করেন, তাহলে এই অর্থের পরিমাণ ৮৫ লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে। আর যদি আপনি আপনার সন্তানকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর পরিকল্পনা করেন, তাহলে খরচ আরও বেশি।

আসলে, মা-বাবার ভালোবাসা সন্তানদের স্বপ্ন দেখার সাহস জোগায়, কিন্তু পরিকল্পনা এবং প্রস্তুতিই সেই স্বপ্নগুলোকে ডানা মেলে উড়তে সাহায্য করে, এমনকি যখন জীবন অপ্রত্যাশিত মোড় নেয়, তখনও। কিন্তু সন্তানের উচ্চ শিক্ষার স্বপ্নপূরণের জন্য শক্তিশালী উপায় কি? এই প্রশ্নের উত্তরে বলা যায়, একটি সুপরিকল্পিত জীবন বীমা পলিসির মাধ্যমে সন্তানের উচ্চ শিক্ষা নিশ্চিত করা যায়।

জীবন বীমা: নিরাপত্তার থেকেও বেশি কিছু

অনেকেই এখনও জীবন বীমাকে কেবল অকাল মৃত্যুতে নির্ভরশীলদের আর্থিক নিরাপত্তার উপায় হিসেবে ভাবেন। কিন্তু আজকের বীমা পরিকল্পনাগুলি বিকশিত হয়েছে। শুধু আর্থিক সুরক্ষা প্রদান করে না, বরং দীর্ঘমেয়াদী সঞ্চয়ের হাতিয়ার হিসেবেও কাজ করে, যা আপনার সন্তানের শিক্ষাগত লক্ষ্যে অর্থায়নের জন্য নিখুঁত। তা সে স্কুল ফি, বিদেশে উচ্চশিক্ষা, অথবা একটি পেশাদার কোর্স যাই হোক না কেন, শিশু-কেন্দ্রীক বীমা পরিকল্পনা আপনাকে একটি নিরাপদ আর্থিক সহায়তা তৈরি করতে সাহায্য করতে পারে, যা নিশ্চিত করে যে, আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষা পূরণের বিষয়ে কখনওই আপস করা হবে না।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...