যে-কোনও আসক্তি এমন একটি দীর্ঘস্থায়ী জটিল মানসিক ও শারীরিক অবস্থা, যেখানে ক্ষতিকর পরিণতি জানা সত্ত্বেও, কোনও নির্দিষ্ট বস্তু (যেমন – মাদক) কিংবা আচরণের (যেমন— জুয়া কিংবা যৌনতা) উপর প্রচণ্ড নির্ভরশীল হয়ে পড়েন কেউ কেউ। কিন্তু এটি এমন একটি বিষয়, যা নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেললে, সুস্থ জীবনে নেতিবাচক প্রভাব পড়ে।

অন্যান্য আসক্তির মতো কামাসক্তিও যখন অনিয়ন্ত্রিত এবং আবেগগত ভাবে পীড়াদায়ক হয়ে ওঠে, তখন তা অস্বাভাবিকতার জন্ম দেয়। চিকিৎসা পরিভাষায় যাকে 'কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার ডিসঅর্ডার' বা CSBD বলা হয়। অবশ্য অস্বাভাবিক যৌন আচরণ সাধারণ ভাবে ‘নিম্ফোম্যানিয়া' বা ‘হাইপারসেক্সুয়ালিটি' নামেও পরিচিত।

আসলে, “নিম্ফোম্যানিয়া' শব্দটির একটি দীর্ঘ ও বিতর্কিত ইতিহাস রয়েছে। ঐতিহ্যগত ভাবে, এটি এমন নারীদের বর্ণনা করতে ব্যবহৃত হতো, যাদের যৌন তাড়না অস্বাভাবিক বলে মনে করা হতো। শব্দটি আসলে একটি পিতৃতান্ত্রিক সামাজিক কাঠামো থেকে উদ্ভূত হয়েছিল। আধুনিক মনোবিজ্ঞান এখন আর চিকিৎসাগত ভাবে ‘নিম্ফোম্যানিয়া' শব্দটি ব্যবহার করে না, কারণ এটি লিঙ্গ-পক্ষপাতদুষ্ট এবং বৈজ্ঞানিক ভাবে এর অর্থ অস্পষ্ট। তাই, ‘নিম্ফোম্যানিয়া” শব্দের পরিবর্তে, ‘হাইপারসেক্সুয়ালিটি' অথবা 'কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার ডিসঅর্ডার' বা CSBD-র মতো শব্দ ব্যবহার করতে পছন্দ করেন মনোবিদরা।

২০১৯ সালে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক রোগ শ্রেণিবিন্যাস-এ (ICD-11 ) CSBD- কে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেয়। এই ব্যাধির বৈশিষ্ট্য হল— - তীব্র যৌন তাড়না বা আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে ক্রমাগত ব্যর্থতা। কিন্তু কে, কত ঘন ঘন যৌনকর্মে লিপ্ত হন, তার উপর ভিত্তি করে এই রোগ নির্ণয় করা হয় না, বরং অনুভূত মানসিক যন্ত্রণা এবং নিয়ন্ত্রণের অভাবের মাত্রার উপর ভিত্তি করে রোগ নির্ণয় করা হয়।

সিএসবিডি-তে আক্রান্ত অনেকে একটি পুনরাবৃত্তিমূলক চক্রে আটকে পড়ার অনুভূতির কথা বলেন। যৌন চিন্তা তাদের দৈনন্দিন কাজকর্মকে প্রভাবিত করে। শুধু তাই নয়, সম্পর্ক, ঘুম এবং মানসিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও ব্যাঘাত ঘটায়। কেউ কেউ পর্নোগ্রাফি-তে আসক্ত হয়ে পড়েন, কেউ আবার একাধিক যৌন মিলনের আকাঙ্খার ভাবনায় ডুবে থাকেন অথবা অতিরিক্ত সাইবার-সেক্স-এ লিপ্ত হতে পারেন। আসলে, একাকীত্ব, উদ্বেগ, বিষণ্ণতা কিংবা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় হিসেবে যৌনক্রিয়াকে ব্যবহার করেন অনেকে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...