সন্তানের জীবনে মায়ের ভূমিকা অপরিসীম। মায়ের স্নেহ, ভালোবাসা, শাসন, স্বার্থত্যাগ এসব কিছুই সন্তানকে মাথা উঁচু করে নিজস্ব পরিচয় গড়ে তুলতে নানা ভাবে সাহায্য করে। তাই, জীবনে সবথেকে প্রিয় মানুষটির কথা জানতে চাওয়া হলে একটা শব্দই হৃদয় জুড়ে প্রতিধ্বনিত হয়— 'মা'। কিন্তু অনেক মা-ই সমাজ এবং সময়ের অগ্রগতির সঙ্গে নিজেদের ঠিক করে খাপ খাইয়ে নেওয়া থেকে পিছিয়ে পড়েন। সন্তানই তাদের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে তখন। অথচ এই সন্তান যখন জীবনে প্রতিষ্ঠা লাভ করে, তখন মায়ের জন্য সময় থমকে দাঁড়িয়ে যায়। আধুনিকতার আঁচ থেকে নিজেকে সরিয়ে রাখার ফলে, নতুন নতুন আবিষ্কারের কথা একপ্রকার অজানাই থেকে যায় মায়ের জীবনে।

আসলে, সংসার সামলাতে গিয়ে প্রচুর পরিশ্রম বেড়ে যায় মায়েদের। এই পরিস্থিতিতে তাঁর কাজের সুবিধে হয় এমন কিছু উপহার দিন তাঁকে।

সকলেই বাড়িতে কমবেশি মা-কে আধুনিক টেকনোলজির সঙ্গে যুদ্ধ করতে দেখেন। সে মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় সেলফি তুলতে না পারা থেকে ফোন চার্জ করতে ভুলে যাওয়া, ফোন কোথায় রেখেছে মনে না থাকা, শরীর-স্বাস্থ্যের ঠিকমতো খেয়াল না রাখা— এসব কিছুই মায়েদের সাধারণ সমস্যা। সুতরাং মাদার'স ডে অথবা মায়ের জন্মদিন উপলক্ষ্যে তাঁকে এমন কিছু উপহার দিন, যাতে তাঁর দৈনন্দিন কাজকর্ম সহজ হয়ে ওঠে।

মায়েদের জন্য সেরা উপহার

নতুন মা হয়েছেন যাঁরা, তাদের ঘড়ি নিয়ন্ত্রিত হয় বাচ্চার দেখাশোনায় সময়ের নিরিখে। ফলে মায়েদের সকাল সকাল উঠে পড়তে হয় দৈনন্দিন কাজ সামাল দিতে। দেরি হয়ে গেলেই সমস্যা। তাই ভালো অ্যালার্ম ক্লক কিনে দিন তাঁকে, যাতে সময় দেখার সঙ্গে সঙ্গে সাউন্ডও কাস্টমাইজড করতে পারেন। সকালে উঠেই যাতে দুধ গরম করার জন্য দৌড়োতে না হয়, তাই ইলেক্ট্রিক কেটল-এর ব্যবস্থা করে দিতে পারেন। এছাড়া, ঘড়ির শখ যদি থাকে তাহলে নতুন মা-কে স্মার্টওয়াচ কিনে উপহার দিতে পারেন। এতে শরীর ফিট রাখার অনেক উপায় থাকে। যেমন— রানিং হেল্থ অ্যাপ্লিকেশন, ট্র্যাকিং স্টেপস, ট্র্যাকিং হার্ট রেট, স্লিপ মনিটরিং এবং আরও নানা ধরনের সেনসর রিলেটেড ফিচারস। কিছু স্মার্ট ওয়াচ-এ আবার মোবাইলেরও অনেক সুবিধা ওই একটা ঘড়ির মধ্যেই দেওয়া থাকে। নানা অ্যাপ পেয়ে যাবেন, মেসেজ পাঠানো যাবে এবং কল রিসিভ-ও করা যাবে। ফোন নিয়ে বাড়ির বাইরে যাওয়ার অসুবিধা থাকলে একটা স্মার্ট ওয়াচেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...