ভারত একটি ধর্মপ্রাণ দেশ। এখানে মহিলারা কর্মজীবী হলেও, পাশাপাশি সংসার সামলানো, বাড়ির পুরুষ সদস্যদের দেবতা মনে করে তাদের আদেশ পালন করা এবং বাকি সময়টা পূজা-অর্চনা ও পরোপকার করার মধ্যেই তাদের জীবনযাপন সীমাবদ্ধ। এমন একটি দেশে যদি কোনও নারী, কোনও ক্ষমতাবান পুরুষকে প্রশ্ন করেন এবং তাদের খেয়ালখুশিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তাহলে বুঝতেই পারছেন যে, এই কাজটি সহজ নয়।

নয়ডা নিবাসী ৫২ বছর বয়সি অঞ্জলি ভরদ্বাজ এমনিতে খুবই কোমল স্বভাবের। তাঁকে দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না যে, তিনি শুধু সমাজে নিপীড়নের বিরুদ্ধেই সোচ্চার হননি, শাসক কর্মকর্তাদের প্রশ্ন করতে এবং তাদের জবাব দিতেও বাধ্য করেছেন। সেইসঙ্গে তিনি অন্যদেরও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে উৎসাহ জুগিয়েছেন।

অঞ্জলি ১৯৯৯ সাল থেকে, অর্থাৎ ২৬ বছরেরও বেশি সময় ধরে আরটিআই (তথ্য জানার অধিকার) আন্দোলনের অগ্রদূত। তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে এনসিপিআরআই-এর (ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর পিপলস রাইটস টু ইনফরমেশন) সঙ্গেও যুক্ত আছেন। তিনি ২০০৪ সাল থেকে এনসিপিআরআই-এর কার্যনির্বাহী কমিটিতে আছেন এবং বর্তমানে এর সহ-আহ্বায়ক। এই প্রতিষ্ঠান তথ্য জানার অধিকার নিয়ে দেশব্যাপী প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে।

২০২১ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তর কর্তৃক অঞ্জলি ভরদ্বাজকে ‘ইন্টারন্যাশনাল অ্যান্টি-করাপশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড” দিয়ে সম্মানিত করা হয়। এছাড়াও তিনি ২০১১ সালে ‘লেডি শ্রী রাম কলেজ অনার রোল' এবং ২০০৯ সালে ‘অশোকা ফেলোশিপ ফর সোশ্যাল অস্তেপ্রেনিওর' দ্বারা সম্মানিত হন।

সমাজসেবায় আগ্রহ

দুর্নীতির বিরুদ্ধে তাঁর সোচ্চার হওয়ার এই কাহিনি শুরু হয় দিল্লিতে, যখন তিনি ‘লেডি শ্রীরাম কলেজ’-এ পড়তেন। সেই সময় থেকেই সমাজসেবার প্রতি অঞ্জলি-র আগ্রহ ছিল প্রবল। তিনি কলেজের স্টুডেন্ট ইউনিয়ন-এর সভাপতি ছিলেন এবং লেখালেখির প্রতিও তাঁর আগ্রহ ছিল। তাঁর মা দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা এবং বাবা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কলেজ শেষ করে তিনি দারিদ্র্য হ্রাস এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার কাজে যোগ দেন বিশ্বব্যাংকে। সেখানে তিনি স্বচক্ষে দেখেন, কীভাবে জনগণের জন্য হাজার হাজার কোটি টাকার প্রকল্প চালু করা হলেও, দুর্নীতির কারণে তা অধরাই থেকে যায়। এই ঘটনা তাঁকে ভাবিয়ে তোলে। তাই তিনি এই দুর্নীতি দমনের জন্য কিছু একটা করতে চেয়েছিলেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...