তার চোখে যত লোকজন পড়েছে এই সময়ে সবাই মেয়ে বা মহিলা। তারা সবাই প্রায় সুন্দরী। এদের মধ্যে যেটা কমন তা হল— ঠোঁট আর বুকের যত্ন প্রায় সবাই করেছে। আইজ্যাক খুঁটিয়ে হিসেব করে দেখেছে এদের বয়স কুড়ি থেকে পঁয়তাল্লিশের ভিতর হবে। শুধু বুক আর ঠোঁট নয়, কারও কারও চোখও দেখেছে। সবার চোখই বেশ উজ্জ্বল, ঝকমকে। চল্লিশের কাছাকাছিরা চোখের কাজল ঘন করে, মানে একটু লেপটে দিতে পছন্দ করে। তাতে একটা আলাদা আকর্ষণ অ্যাড হয়।

একবার মনোনীতাকে জিজ্ঞেস করে বসেছিল সে। ‘এই তুমি তো খুব সাধারণ করে সাজগোজ করো। তোমার ড্রেস কোড আর সাজগোজের ভিতর থেকে তোমার পাসোনালিটি ঝরে পড়ে। শরীরের প্রতিটি অংশ থেকেই একটা পারফেক্ট টিউনিং প্রকাশ পায়। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি, তোমার চোখের সাজ যেন একটু আলাদা হয়। সেখানে যেন একটু তীব্রতা বেশি।”

—উরিব্বাস!

মনোনীতা চমকিত এবং আহ্লাদিত একটি স্বরে বলে উঠল, “তুমি নারীদ্বেষী মানুষ আমাকে এমন খুঁটিয়ে দেখেছ! আই অ্যাম অনার্ড বস।'

তো তো করে আইজ্যাক বলেছিল, 'না খুঁটিয়ে দেখা টেখা নয়। চোখে পড়ে যায়। সবারই চোখে নিশ্চয়ই পড়ে। সবাই বলে না, আমি বলে দিয়েছি। এখন তুমি আমার গর্দান নিতে চাইলে নাও।'

—গর্দান নেব কেন! আমি তো গদগদ হয়ে পড়ছি। সেই প্রেসিডেন্সিতে পড়ার সময় থেকে আমি চেয়েছি তুমি আমাকে একটু দ্যাখো। আমার সঙ্গে একটু অন্য হয়ে, মানে প্রেমিক বেশে ধরা দাও। তা তো হল না। অন্য জায়গায় আমার বিয়ে হয়ে গেল। কিন্তু দ্যাখো বিয়ের পরেও তোমার সঙ্গ পাবার ইচ্ছে আমার গেল না। এই যে এই কফিশপে তোমার সঙ্গে বসি, তাতেই আমার প্রাণের আরাম হয়। কিন্তু ভিতরে ভিতরে একটা কথা ভাবতে থাকি, আইজ্যাক কি আমার প্রতি একটুকুও দুর্বল নয়! কেবল একটা কাঠের মানুষের মতো বসে, কফি খায়। তারপর লিফ্ট দেয় বাড়ির মোড় পর্যন্ত। বস, আজকে প্রাণে আমার বিশেষ একটু আরাম হল।”

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...