মহারাষ্ট্রের কোঙ্কন উপকূলে অবস্থিত রত্নাগিরি এক নীরব কিন্তু গভীর ভাবে প্রভাব ফেলবার ক্ষমতাসম্পন্ন পর্যটনভূমি। আরব সাগরের নীল জল, পাহাড়ের সবুজ আলিঙ্গন, প্রাচীন স্থাপত্য ও সরল গ্রামীণ জীবনের সহাবস্থানে রত্নাগিরি ধীরে ধীরে ভ্রমণপিপাসুদের হৃদয়ে স্থান করে নিচ্ছে। ‘রত্নাগিরি' শব্দের অর্থ রত্নের স্তুপ বা পাহাড়। নামের মধ্যেই যেন লুকিয়ে আছে এই অঞ্চলের প্রকৃত পরিচয়। প্রকৃতি, ইতিহাস ও মানুষের সহজ জীবনের মিলনে গড়ে ওঠা এই ভূখণ্ড সত্যিই এক অনাবিষ্কৃত রত্নভাণ্ডার।

মান্দাভি সৈকত:

বৈশিষ্ট্য: ভাটিয়ে সৈকতের পাশাপাশি অবস্থিত, স্থানীয়দের কাছে সবচেয়ে জনপ্রিয় সৈকত।

বিশেষত্ব: জলক্রীড়া উপভোগ করা যায়, সূর্যাস্ত দেখার উপযোগী স্পট পাবেন।

পর্যটন: শহরের কেন্দ্রস্থলের কাছাকাছি, গান ও উৎসবের জন্য আদর্শ স্পট।

আরে-ওয়ার সৈকত:

বৈশিষ্ট্য: রত্নাগিরি থেকে অল্প দূরে, পাহাড় ও সমুদ্রের প্রাকৃতিক দৃশ্যের অবগাহনে ডুবে থাকার জন্য অনুপম। বিশেষত্ব: তুলনামূলক ভাবে কম ভিড় থাকে, তাই প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ জায়গা।

পর্যটন: নির্জনে সময় কাটানোর উত্তম জায়গা। রত্নাগিরি শহর থেকে এই সৈকতের দূরত্ব প্রায় ১৫-২০ কিমি। রত্নাগিরি-গণপতিপুলে রোড বরাবর (মূল শহর থেকে দক্ষিণে) এটি অবস্থিত। রত্নাগিরি শহর থেকে সরাসরি ক্যাব, রিকশা বা বাইক সহজলভ্য। রাস্তা অপেক্ষাকৃত সুন্দর ও চওড়া।

গুহাগর সৈকত:

বৈশিষ্ট্য: বালুকাময় বিস্তৃত সৈকত, স্বচ্ছ জল ও শান্ত পরিবেশ।

বিশেষত্ব: সমুদ্রস্নান ও অবকাশ যাপনের জন্য নিরাপদ, কোলাহলবিহীন পরিবেশ।

পর্যটন: পরিবার ও পর্যটকদের জন্য নিরিবিলিতে সময় কাটানোর ভালো স্পট। প্রধান বাস ডিপো থেকে সৈকত মাত্র ২০০ মিটার দূরে; অটো বা স্থানীয় গাড়িতে যাতায়াত সহজ।

ঐতিহাসিক ও ধর্মীয় স্থান:

রত্নাগিরি ঐতিহাসিক ও ধর্মীয় দিক থেকেও গুরুত্বপূর্ণ স্থান। বিশেষ ভাবে নজর কেড়ে নেয় রত্নাগিরি কেল্লা (Ratnagiri Fort)। এই প্রাচীন দুর্গটি সমুদ্রতটে স্থাপিত হওয়ার সুবাদে পর্যটকদের মোহজালে বেঁধে ফেলে। কেল্লার ভিতরে রয়েছে প্রাচীন মন্দির, পুরোনো বন্দর ও গোপন পথ, যা ইতিহাসের রহস্যময় আবেশকে জাগায়। কেল্লা থেকে সমুদ্রের দৃশ্য দেখা যায়— যা দেবে দারুণ অভিজ্ঞতা।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...