ভ্রমণ মানেই কেবল নতুন জায়গা দেখা নয়— ভ্রমণ মানে নিজের ভিতরের ক্লান্তিকে ছুটি দেওয়া, পরিচিত জীবনের বাইরে কিছু নিঃশব্দ সত্যের মুখোমুখি হওয়া। ভারতের মানচিত্রে এমন অনেক স্থান আছে, যেগুলি প্রচারের আলোয় খুব বেশি আসেনি, অথচ প্রকৃতি, ইতিহাস ও মানুষের জীবনযাপনের দিক থেকে অপার সমৃদ্ধ। মহারাষ্ট্রের কোঙ্কন উপকূলে অবস্থিত রত্নাগিরি তেমনই এক নীরব কিন্তু গভীর ভাবে প্রভাব ফেলবার ক্ষমতাসম্পন্ন পর্যটনভূমি।

আরব সাগরের নীল জল, পাহাড়ের সবুজ আলিঙ্গন, প্রাচীন স্থাপত্য ও সরল গ্রামীণ জীবনের সহাবস্থানে রত্নাগিরি ধীরে ধীরে ভ্রমণপিপাসুদের হৃদয়ে স্থান করে নিচ্ছে। ‘রত্নাগিরি' শব্দের অর্থ রত্নের স্তুপ বা পাহাড়। নামের মধ্যেই যেন লুকিয়ে আছে এই অঞ্চলের প্রকৃত পরিচয়৷ প্রকৃতি, ইতিহাস ও মানুষের সহজ জীবনের মিলনে গড়ে ওঠা এই ভূখণ্ড সত্যিই এক অনাবিষ্কৃত রত্নভাণ্ডার।

যাত্রাপথ ও অবস্থান

রত্নাগিরি মহারাষ্ট্রের কোঙ্কন অঞ্চলে অবস্থিত। এটি মহারাষ্ট্রের সবচেয়ে সুন্দর এবং কম পরিচিত জেলা হিসেবে পরিচিত। পুণে বা মুম্বই থেকে রত্নাগিরি পৌঁছোনো সহজ। পুণে থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে এবং মুম্বই থেকে দূরত্ব প্রায় ৩২৫ কিলোমিটার। সড়কপথে, ট্রেন অথবা স্থানীয় বাসে যাত্রা করা যায়। রত্নাগিরি পৌঁছোনোর পথ পাহাড় ও সমুদ্রতটকে দু’পাশে রেখে বেঁকে বেঁকে চলে গেছে। রাস্তার দু'পাশে চোখে পড়ে সবুজ উপত্যকা, নারকেল গাছ, চা-বাগান আর সমুদ্রের দৃশ্য। পথ চলতে প্রকৃতির রূপকথার মতো দৃশ্যাবলী পর্যটকদের আকর্ষণ করে।

থাকার জায়গা

রত্নাগিরির সমুদ্র সৈকত অঞ্চলে পরিবার নিয়ে থাকার জন্য গণপতিপুলে, গুহাগর ও ভাটিয়ে সৈকতের পাশে অবস্থিত রিসর্ট ও হোটেলগুলির রেটিং ভালো, পর্যাপ্ত সুবিধা পাওয়া যায় এবং পরিবেশও নিরাপদ। এছাড়া রত্নাগিরি শহরে থাকতে পারেন সরকারি আবাসনে। হোটেলও সস্তা।

রত্নাগিরির সৈকত সমূহ

রত্নাগিরির সৈকতগুলো যেন এক-একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমৃদ্ধ। কোথাও নরম ঢেউ পায়ে এসে বালুকে ছুঁয়ে ফিরে যায়, কোথাও আবার পাহাড়ের গা ঘেঁষে সমুদ্র দাঁড়িয়ে থাকে গম্ভীর প্রহরীর মতো। গণপতিপুলের সকালে সমুদ্র শান্ত, মন্দিরের ঘণ্টাধ্বনির সঙ্গে ঢেউয়ের শব্দ মিলেমিশে যায়। ভাটিয়ে ও মান্দাভির সান্ধ্য আকাশে আগুনরঙা সূর্য ডুবে যায়, বালির উপর লম্বা ছায়া ফেলে মানুষের। আরে ওয়ার কিংবা গুহাগরের নির্জনতায় দাঁড়ালে মনে হয় — প্রকৃতির ছন্দের সঙ্গে ছন্দ মেলাতে, এখানে সময়ও যেন একটু ধীরে চলে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...