গ্রিক স্যালাড

উপকরণ: ১ টা শসা, ২ টো টম্যাটো, ১টা পেঁয়াজ, লাল, হলুদ এবং সবুজ ক্যাপসিকাম ১টা করে, ১০০ গ্রাম কালো আঙুর, ২-৩টে স্টবেরি, ১টা কিউই, ৭-৮টা জলপাই, ২০ মিলিলিটার কুকিং অলিভ অয়েল, সামান্য লেটুস পাতা, সামান্য কাসুন্দি, ১টা পাতিলেবু, ৫০ মিলিলিটার ভিনিগার, সামান্য লবণ, 'সুমন' ব্র্যান্ড-এর সামান্য গোলমরিচের গুঁড়ো এবং কিছুটা চাটমশালা।

প্রণালী: একটা ছোটো পাত্র নিন। পেঁয়াজ চৌকো আকারের কেটে রাখুন। পেঁয়াজে ভিনিগার মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট পরে ভিনিগার থেকে পেঁয়াজ তুলে নিন। এবার একটা বড়ো কাচের পাত্র নিন। ওই পাত্রে ভিনিগার থেকে তুলে রাখা পেঁয়াজের টুকরোগুলো রাখুন। এবার তিনরকম ক্যাপসিকাম টুকরো, শসার টুকরো, স্টবেরির টুকরো, কিউই-র টুকরো, টম্যাটোর টুকরো এবং লেটুসপাতা কুচি করে মেশান পেঁয়াজের সঙ্গে। পাতিলেবু থেকে রস বের করে রাখুন। জলপাইগুলো সেদ্ধ করে কুচি করে নিন। এরপর, টুকরো এবং কুচি করে রাখা সমস্ত উপকরণের সঙ্গে পাতিলেবুর রস, চাটমশালা, গোলমরিচের গুঁড়ো এবং সামান্য লবণ মিশিয়ে নিন। সবশেষে কুকিং অলিভ অয়েল এবং কাসুন্দি মিশিয়ে নিয়ে, উপরে আঙুর দিয়ে সাজিয়ে নিয়ে পরিবেশন করুন গ্রিক স্যালাড।

সুইস বার্চার মুয়েসলি (ওটস উইদ মিল্ক)

উপকরণ: ১৫০ গ্রাম ওটস, ৪০০ মিলিলিটার ফুলক্রিম দুধ, ৬০ মিলিলিটার অ্যাপেল জুস, ১টা আপেল, ২ চা চামচ মধু, ১ ছোটো চামচ দারচিনির গুঁড়ো, ২ ছোটো চামচ পেস্তাবাদামের গুঁড়ো, ২ ছোটো চামচ আখরোট গুঁড়ো, ২ চামচ নারকেলকুচি এবং কয়েকটা খেজুর।

প্রণালী: একটা বড়ো কাচের পাত্র নিন। ওই কাচের পাত্রে ওটস রাখুন। দুধ ভালো ভাবে ফুটিয়ে নিয়ে ওটসে মেশান। এবার ওই দুধ এবং ওটসের মিশ্রণে আপেলের টুকরো, পেস্তাবাদামের গুঁড়ো, আখরোট গুঁড়ো, বীজ বের করে নেওয়া খেজুরের টুকরো, নারকেলকুচি এবং দারচিনির গুঁড়ো মিশিয়ে নিন। সবশেষে অ্যাপেল জুস এবং মধু মেশান সমস্ত উপকরণে। এবার সমস্ত উপকরণ সহ কাচের পাত্রটি ফ্রিজ-এ রেখে দিন এবং খাওয়ার ১৫ মিনিট আগে বের করে নিন ফ্রিজ থেকে। এই খাবারে আপনি চাইলে পার্সিমন এবং ড্রাগন ফ্রুটও টুকরো করে মিশিয়ে খেতে পারেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...