বাড়িতে পাওয়া যায় এমন উপকরণ ব্যবহার করে এই নতুন পদগুলি বানিয়ে নিন সহজেই।

আলু-বোম

উপকরণ: ১৫-২০টি ছোটো আলু, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আধা কাপ মিহি করে কাটা পেঁয়াজ, ১ চা চামচ রসুন, ভাজার জন্য তেল, ১ টেবিল চামচ টম্যাটো সস, ১ চা চামচ সয়া সস, এক চিমটি কালো মরিচগুঁড়ো, স্বাদমতো লবণ।

প্রণালী: ১ চা চামচ ভিনিগার, ১ চা চামচ লাল লংকা বাটা, আলু ধুয়ে নিয়ে, খোসা না ছাড়িয়ে জলে সেদ্ধ করে রাখুন। কর্নফ্লাওয়ার যোগ করুন এবং ভালো করে ভেজে নিন। একটি প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। তারপর রসুন কুচি দিয়ে কয়েক মিনিট ভাজুন। সব মশলা এবং সস মিশিয়ে নিন। ১ চা চামচ কর্নফ্লাওয়ার ২ চা চামচ জলে গুলে মিশ্রণে যোগ করুন। ঘন না হওয়া পর্যন্ত রান্না করুন। ভাজা আলু যোগ করুন এবং যতক্ষণ না সস সমস্ত আলুর উপর ভালো ভাবে আটকে যায়, ততক্ষণ রান্না করুন। লালচে রূপ নিলে আলু-বোম নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

‘এই স্টাইলে মাশরুম তৈরি করে চায়ের সঙ্গে খেলে, চায়ের স্বাদ দ্বিগুন হয়ে যাবে’

মাশরুম ফ্রাই 

উপকরণ: ১০-১৫টি মাশরুম, ১ চা চামচ আদা এবং রসুনের পেস্ট, ১ চা চামচ পেঁয়াজ কুচি, ১ কাপ ব্রেড ক্রাম্বস, ১ চা চামচ মিহি করে কাটা রসুন, ১টি পাতিলেবুর রস, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, প্রয়োজনমতো তেল, আধা চা চামচ কালো মরিচগুঁড়ো, ১ টেবিল চামচ মধু।

প্রণালী: মাশরুমগুলো অর্ধেক করে কেটে নিন। হালকা গরম জলে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে একটি প্লেটে রাখুন। বাকি সব উপকরণ একটি বড়ো পাত্রে মিশিয়ে নিন। ম্যারিনেট তৈরি করতে সামান্য জল যোগ করুন। এই ম্যারিনেটে মাশরুম যোগ করুন এবং ভালো করে মেশান। এবার প্রতিটি মাশরুম নিন এবং ব্রেড ক্রাম্বে মুড়িয়ে নিন। প্রস্তুত মাশরুমগুলি একটি ট্রেতে রাখুন এবং ১-২ ঘণ্টা ফ্রিজে রাখুন। এবার যখন খুশি ফ্রিজ থেকে রেডি মাশরুম বের করে তেলে ভাজুন এবং চাটনির সঙ্গে পরিবেশন করুন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...