গুছিয়ে কথা বলতে পারা এক মস্ত গুণ। কোথায়, কীভাবে, কী কথা বলবেন, তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, কথাকে মাধ্যম করে অপরকে হাসানো যায়, কাঁদানো যায়, মন জেতা যায় এবং সামগ্রিক ভাবে প্রভাবিত করা যায়। অর্থাৎ, এই ‘কথা বলার কৌশল' (Speaking techniques) আসলে শ্রোতাদের সামনে নিজের বক্তব্য উপস্থাপন করার অন্যতম দক্ষতা। এটি শুধু একটি যোগাযোগ প্রক্রিয়া নয়, বরং এমন একটি কৌশল, যা বক্তার জ্ঞান, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের মাধ্যমে শ্রোতাদের প্রভাবিত করতে সাহায্য করে। তবে এই ক্ষেত্রে শক্তিশালী উপস্থাপনা, কণ্ঠস্বর এবং বক্তব্যের বিষয়বস্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মনোশিজ-এর সিনিয়র ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সিনিয়র কোঅর্ডিনেটর দেবদীপ রায় চৌধুরী।

কথা বলার কৌশল রপ্ত করার ক্ষেত্রে প্রথমেই যা মনে রাখা প্রয়োজন, তা হল— এই কৌশল কোনও প্রসাধনী কৌশল নয়। এটি এমন একটি দক্ষতা, যা স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ, জ্ঞান, আচরণ এবং উপস্থিত বুদ্ধির উপর নির্ভর করে। এর দুটি দিক আছে। একটি পদ্ধতিগত এবং অন্যটি ক্লিনিক্যাল। তাই মনে রাখবেন, “স্পিকিং টেকনিক” এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে বক্তা তার শ্রোতাদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করেন। এর মাধ্যমে শ্রোতাদের চিন্তা ও ধারণাকে প্রভাবিত করা, তাদের অনুপ্রাণিত করা এবং একজন বক্তা হিসেবে নিজের ভালো ইমেজ তৈরি করা যায়। তবে, কথা বলার কৌশল রপ্ত করতে হলে সবার প্রথমে নিজেকে প্রকৃত শিক্ষিত করে তুলতে হবে এবং মস্তিষ্ককে জ্ঞানের ভাণ্ডারে পরিণত করতে হবে। সেইসঙ্গে, রপ্ত করতে হবে বিভিন্ন ভাষা। কারণ, বৃহত্তর ক্ষেত্রে নিজেকে মেলে ধরতে হলে যত বেশি ভাষা জানবেন, তত সহজে সমস্ত ভাষাভাষির লোকেদের মন জয় করে নিতে পারবেন, জড়তাও কাটবে। পোশাক এবং চোখের ভাষাও উপযুক্ত হওয়া উচিত এক্ষেত্রে।

বক্তৃতায় উদ্বেগ

জনসাধারণের কাছে কথা বলার ভয় স্বাভাবিক এবং ব্যাপক। যদিও জনসংখ্যার একটি বড়ো অংশ কোনও জমায়েতে বা সভা-সম্মেলনে কথা বলার সময় কিছুটা অস্বস্তি অনুভব করেন। গবেষণায় দেখা গেছে যে, প্রায় ১৫-৩০ শতাংশ বক্তা অনেক লোকের সামনে কথা বলার ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ অনুভব করেন। অন্যদিকে, অনেকেই পরিস্থিতিগত নার্ভাসনেসের সমস্যায় ভোগেন। এই উদ্বেগগুলিও গুরুত্বপূর্ণ। কারণ, এগুলি শিক্ষাক্ষেত্রে পিছিয়ে দেয়, কেরিয়ার-এ কুপ্রভাব ফেলে, নেতৃত্বের ক্ষমতাও হ্রাস করে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...