ক্রমশ সঙ্গম ইচ্ছা ফুরিয়ে আসছে এমনটা অনুভব করার পরই ভয় পেয়ে গেল আইজ্যাক নায়েক। তাহলে সে কি বৃদ্ধ হয়ে পড়ল! সে কি বাতিল পৃথিবীর ভাঙাচোরা বাসনপত্রের মতো হয়ে গেল! তার চারদিক থেকে এরপর এক এক করে রং কমে আসতে থাকবে আর তারপর শুধু একটি মাত্র রং নিয়ে তাকে বেঁচে থাকতে হবে, মানে ওই ধূসরতা!

তখনও ভোর হয়নি। মানে পাঁচটার অ্যালার্ম তখনও বাজেনি। অ্যালার্ম বাজার পর অ্যালার্ম বন্ধ করে সে কয়েক দণ্ড বিশ্রাম নেয় বিছানায়। এই সময়টুকুই তার আরাম করার সময়। তার আগে ও পরে সে ছুটতে থাকে। অ্যালার্ম বাজার আগে সে ঘুমের ভিতর স্বপ্ন দেখার জন্য কসরত করে সারারাত। আর অ্যালার্ম বাজার পর থেকে এই একটুকু ছুটি বাদ দিয়ে তাকে হাত-মুখ ধুয়ে বেরিয়ে পড়তে হয় মর্নিংওয়াকে। সে কাজ ঘণ্টাখানেক করার পর বাজারের দিকে যাওয়া। ঘণ্টাখানেক বাজার করে ঘরে ফিরে ছাদের গাছে জল দিয়ে ঘরে ঢুকে শীর্ষাসন আর দুটো রামদেবের দেখানো ফোঁসফোঁস করতে না করতেই ঘড়িতে ন'টা বেজে উঠলে চা-বিস্কুট নিয়ে বসে পড়া। কোনও ফাঁক নেই।

আজ অ্যালার্ম বাজার আগে আইজ্যাক একবার আবার পুরোনো স্বপ্নটা ফিরিয়ে আনার জন্য চোখ বুজে ফেলল। এসি চলছে ২১- এ। চলুক। অ্যালার্ম বন্ধ করার সময় সে এসিও বন্ধ করে। কিন্তু তখনও অ্যালার্ম বাজেনি। মানে হাতে সময় আছে। ফলে স্বপ্ন নিয়ে কসরত করবে খানেক।

যে স্বপ্নটা প্রায় প্রতিদিনই আইজ্যাকের হাত ধরে শেষ রাতে, তা হল— পীরবত নামের খাসি মেয়েটি, মুখে টোল ফেলে তার সামনের চেয়ারে এসে বসছে। তারপর নানা কথা। তার সামনে বসেই বাঁ-হাতে শর্ট হ্যান্ড নোট নিচ্ছে। মাথা নিচু করে আইজ্যাকের কথাবলা টুকে নিচ্ছে বলে সে দেখতে পাচ্ছে না তার বস কোন দিকে তাকিয়ে ডিকটেশন দিচ্ছে।

মেঘালয়ের খাসি মেয়েরা খুব দীর্ঘকায় না হলেও, গায়ের রং, টানাটানা চোখমুখ আর লম্বা রেশমি চুল দিয়ে কমতি পুষিয়ে নেয়। উঁচু জুতো পরে কাজম-পিং নামে সাবেকি পোশাকের সঙ্গে। কাজম-পিং হল ছেলেদের নাইট ড্রেসের মতো। একটা কাপড় পেঁচিয়ে রাখা। এখন আইজ্যাকের চোখের উপর পীরবতের মোমেল স্তন হাঁ করে আছে। পীরবত ওয়েস্টার্ন পোশাকে অভ্যস্ত। আইজ্যাক পীরবতের বুকের সৌন্দর্য চোখে মাখিয়ে নিতে থাকে। আর সে দেখায় তার চেনা গদে ডিকটেশনে কোনও বাধা হয় না। সে না থেমেই বলে যেতে থাকে, যাতে পীরবতের অবস্থানের কোনও পরিবর্তন না হয়। যাতে আইজ্যাক প্যান্টের ভিতরে তার ইন্দ্রিয়টির নড়াচড়া খানিকটা টের পায়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...