উপেন্দ্রবাবু দু'দিক থেকে বেড় দিয়েছেন। একদিকে মাস্টারকে দুর্বল করে দেওয়ার জন্য অমন দাপটের কণ্ঠ। অন্যদিকে মেয়েদের গুডবুকে নিজেকে নিয়ে ফেলা। মেয়ে যদি কোনও দুর্বলতা থেকেও একবার বিয়েতে মন করে। মানে এই বিদেশ যাওয়ার জন্য যদি একজন জীবনসঙ্গীর প্রয়োজন বোঝে, তবে তো কিস্তি মাত। এক মাস সময় আছে। সে বড়ো কম নয়। উপেন্দ্রবাবু জানেন, ম্যাট্রিমনিয়াল আর ইভেন্ট ম্যানেজমেন্ট অনেক কোম্পানি আছে কলকাতায়। তাদের দায়িত্ব দিলে তারা তুড়ি মেরে সবটা উত্তরে দেবে। পাত্র জোগাড় করা থেকে বিয়ের বাসর পর্যন্ত তাদের দিয়েই সব স্মুথলি সালটে নেবেন।

উপেন্দ্রবাবুর তাড়া খেয়ে অরিত্র মৌলিক খানিক দমে গেলেও নিজেকে ভাঙে না। সে বলে, 'আপনি আমার মুখেই যদি ঝাল খেতে চান, আমার আপত্তি নেই। আমারও মনে কিন্তু মিন্তু আসেনি যে তা নয়। তবে সাধারণ ভাবে আমি ভাবনাকে সহজ দিকে বইতে দিয়েছি। এখন আপনার মুখে শুনলাম যখন, আপনার তিন মেয়েই বিয়ে করে সংসারী হতে চায় না, তখন ডাল মে কুছ কালা হ্যায়। মানে আপনার মেয়েরা যদি পুরুষ অপছন্দই করে তবে তো বলতে হবে ওরা লেসবিয়ান নয় তো!”

২৯ চমকে উঠল। নিজের মুখে হাত চাপা দিল! বলে কী ভ্যাবলা-সুন্দর মাস্টার! সে কবে এত বড়ো হয়ে গেল! মেজদিকে পড়াতে পড়াতে তার দিকে চেয়ে ক্যাবলার মতো মুচকি মুচকি হাসত। বড়োদির প্রতি দুর্বল। আর সে নিজে কি এই মাস্টারের প্রতি অনুরক্ত! কে জানে! কিন্তু কিছু একটা কিন্তু কিন্তু আছে। কলেজে, অফিসে সে এই মাস্টারের মতো চেহারার কোনও ছেলেকেই খুঁজেছে অনেকদিন। কিন্তু না, চোখে পড়েনি। সে জানত তার দুই দিদির উপর এই মাস্টারের দুর্বলতা আছে। শুধু দিদিদের গাড়ির ভিতর থেকে রোজ একবার চোখের দেখা দেখবে বলে সকালে বিকেলে পাড়ার মোড়ের চায়ের দোকানে বসে। একজনকে দেখে সকালবেলায়, আর একজনকে সন্ধ্যাবেলায়। দু'বেলা চা খেতে খেতে গাড়ি সহ ঝাড়ি মারার খবর তার কাছে ছিল। কিন্তু সে জানত না অরিত্র স্যারের তার উপর কোনও ভালোলাগার চোখ আছে কি না! সেই জন্যই তো ২৯ আজ তার বিশেষ অস্ত্র পা মেলে দিয়ে বসেছে শিকার ধরতে। তারপর জেনে গেছে শিকার তার পাতা ফাঁদে আপনি এসে ধরা দিয়েছে। ২৯ ভালো লাগায় মরে যাচ্ছে। মানে তার অংক স্যারকে ভালোবাসা যে এক পক্ষের নয়, উলটো দিকও সমান দুৰ্বল, তা জেনে পুলকিত হবেই তো। এসময় সেই ভালো লাগা থেকে ২৯ এক অদ্ভূত আবদার করে বসল।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...