বনের ভিতর থেকে ফিরে এসে মূল ফটক দিয়ে কিছুটা ঢুকে একটা ছোট্ট অ্যাম্পিথিয়েটারের মতো জায়গায় গ্যালারিতে গোল হয়ে বসলাম সবাই। প্রত্যেকটি জিপসির গাইড পর্যটকদের হাতে দুধ ছাড়া চা আর বিস্কুটের প্যাকেট ধরিয়ে দিয়ে কেটে পড়লেও, ড্রাইভাররা মেইন গেট পর্যন্ত পৌঁছে দেবে বলে থেকে গেল। ভাগ্যিস! না হলে মায়ের পায়ে চোট নিয়ে বিপদে পড়তাম। যাইহোক, মোট ন'জন মেয়ের একটি দল ‘নৃত্য' পরিবেশন করল। তাদের একজন প্রতিটি নাচের আগে একটু বিবৃতি দিয়ে দিচ্ছিল। আদিবাসী নাচের কোরিওগ্রাফিতে বৈচিত্র্য না থাকলেও শেষের পরিবেশনায় মাথায় তিনখানা কলসি বসিয়ে তার উপর প্রদীপ জ্বালিয়ে সাদামাটা পদক্ষেপগুলোই বেশ কঠিন হয়ে যায়।

এক অবাঙালি ভদ্রলোক আমার মেয়েকে জিজ্ঞাসা করলেন, হাথি দেখি? ভাবলাম বাচ্চা মেয়ের সঙ্গে এমনিই আলাপ জমানোর জন্য বলছেন। কিন্তু তাঁর স্ত্রীর কথায় নড়চড়ে বসতে হল। ‘আপলোগো কী গাড়ি হামারা গাড়ি ওভারটেক করকে নিকল গয়ি। উসিকে বাদ হি দশ-বারা হাথি-কা পুরা ঝুণ্ড সড়কপে আ গয়ে।'

আমাদের সঙ্গেই কেন এমন হয়? সেবার আমরা ছাঙ্গুতে ঠান্ডায় কাবু হয়ে ড্রাইভারের তাড়নায় ঝটপট গ্যাংটকে নেমে এলাম। পরেরদিন নিউজলপাইগুড়ি ফেরার পথে গাড়ি থামতে রাস্তায় দেখা হয় আমাদের সঙ্গেই ছাঙ্গু যাওয়া একটা দলের সঙ্গে। তারা ছাঙ্গুতে আরও আধ ঘণ্টা দেরি করার পুরস্কারস্বরূপ ভরপুর তুষারপাত পেয়েছে। শেষে সেনা গিয়ে তাদের গাড়ি উদ্ধার করে নিয়ে আসে। তবে, ড্রাইভার, গাইড— এরা সব টের পায়। বেদের সাপের হাঁচি চেনার মতো। আর জানে বলেই অনেকেই ঝামেলা আর দেরি এড়াতে ইচ্ছা করে পর্যটককে কিছু দেখা যাবে না, পাওয়া যাবে না ইত্যাদি বলে বিভ্রান্ত করে নিজেরা তাড়াতাড়ি ডেরায় ফিরতে চায়! ওদের কাছে তো এইসব দৃশ্য মামুলি ব্যাপার, দর্শনীয় কিছু নয়।

যাইহোক, মন দমে গেলেও দুরাশা পুষে রাখালাম। রাস্তা আটকে হাতি পেরোনোর ঘটনা এর মধ্যে যে-কোনও দিনই ঘটতে পারে। এমনকী আর্মি ক্যাম্পেও তারা মাঝেমধ্যেই হানা দেয়। কেবল আমার মতো উৎসাহী দর্শককে হতচ্ছাড়াগুলো কেন এত লজ্জা পায় কে জানে! আমাদের জিপসিটা একেবারে রিসর্টের গেটে নামিয়ে দিয়ে গেল। গরুমারা থেকে গাড়ি নিয়ে চাপরামারি অভয়ারণ্য, চাপরামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিও ঘুরে আসা যায়। এবারে মাকে নিয়ে সময় কিংবা শক্তি কোনওটাতেই পোষাল না৷ চাপরামারি অভয়ারণ্য

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...