ভ্রমণপ্রিয় বাঙালির কাছে অনেক সময় লক্ষ্যের উপলক্ষ্য বড়ো হয়ে দাঁড়ায়। কর্মসূত্রে যদি এমন জায়গায় বদলি হয়, যা জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম হয়, তাহলে নিজের পরিবার তো বটেই, দূর সম্পর্কের আত্মীয়স্বজনদেরও আশ্রয় ও আথিতেয়তা দিতে হয় বেচারা চাকুরিজীবীকে। যাইহোক, বন সংলগ্ন সবুজ ঘেরা ক্যাম্পের মধ্যে নিঝুম কোয়ার্টারে থাকাতেও যা আনন্দ, তাতে শহুরে জীবনের নাগরিক ব্যস্ততা ও বিনোদন দুটোই ভুলে থাকা যায় বেশ কিছুদিন। অবশ্য শিলিগুড়ি শহর থেকে ৮ কিলোমিটার দূরে ‘সেবক মিলিটারি স্টেশন’। প্রায়ই সেবক রোডের ‘কসমস’ মলে গিয়ে সবকিছু একটু চেখে আসি বা আসতেও হয়। দু'কেজি আলু কিনতে হলেও অনেক সময় ৬ কিমি বাইক চালিয়ে শালুগড়া বাজার যেতে হয় আমাদের হেল্পিং হ্যান্ড চাটুজ্জে মশাইকে।

শিলিগুড়িকে কেন্দ্র করে আমার সবচেয়ে স্বপ্নের ভ্রমণ পরিকল্পনা ছিল সান্দাকফু ট্রেকিং আর তিস্তার বুকে র‍্যাফটিং। দুটোর কোনওটাই হয়নি। তার বদলে তিন-তিনবার অরণ্য থেকে অরণ্যে ছোটোছুটি হয়ে গেল। জলদাপাড়া, বক্সা, কোচবিহার ও ভুটান সীমান্ত ফুন্টশোলিং গিয়েছি যখন যেমন সময় পেয়েছি। অবশ্য শালুগড়া মিলিটারি ক্যাম্পের একপাশে পুরো জঙ্গল। কপাল ভালো থাকলে হাতি, চিতা, বুনো শুয়োর, বাইসন এসবের দেখা মিলতে পারে। ওখানকার বাসিন্দারা অবশ্য উক্ত প্রাণীগুলোর একটারও মুখোমুখি হওয়া সৌভাগ্য মনে করে না, বরং আতঙ্কে থাকে। তবে আমি ও আমার কন্যা যে ক'দিন ছিলাম, ততদিন গরু ও বাঁদর ছাড়া আর কিছু পাইনি। তাই এক বন থেকে উজিয়ে আরও আরও বনের দিকে যাত্রা।

ইংরেজিতে Dooars নামটাই সর্বাধিক প্রচলিত। অথচ এর উৎপত্তি বাংলার ‘দুয়ার' শব্দ থেকে, যে শব্দটি একই অর্থে অসমিয়া, নেপালি, হিন্দি, মৈথেলি, ভোজপুরি, মগধি ও তেলুগু ভাষাতেও প্রচলিত। এই দুয়ার বা দরজা হিমালয় পর্বতে প্রবেশদ্বার নাকি বিশেষ করে ভুটান যাওয়ার প্রবেশ পথ (ভুটান থেকে সমতলের সঙ্গে সংযোগ স্থাপনের ১৮টি প্রণালী এই অঞ্চলে) তা নিয়ে একাধিক মত থাকতে পারে। তবে, স্বর্গের দুয়ার বললে বোধহয় অতিশয়োক্তি হবে না। নেপাল ও উত্তর ভারতের ‘তরাই’ অঞ্চলের সমতুল্য বাংলার ডুয়ার্স। ৮,৮০০ বর্গ কিলোমিটারের বিস্তীর্ণ এই সমভূমিকে সংকোষ নদী পশ্চিমবঙ্গের অন্তর্গত ‘পশ্চিম ডুয়ার্স” ও আসামের অন্তর্গত ‘পূর্ব ডুয়ার্স”-এ ভাগ করেছে। এক সময় কোচ রাজবংশের কামতা রাজ্যের অধীন এই অঞ্চলটির দখল নিয়ে ভুটানের সঙ্গে একাধিক সংঘর্ষ হয়েছে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...