পরদিন আমরা হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। অভিদা আফটারনুন সেশনে অফিস থেকে সরাসরি এসে জয়েন করবে। বেনাচিতি মার্কেটে দু'বার ফুচকা খেয়ে ফুটপাত ধরে হাঁটছি আর হা হা করে হাসছি। হঠাৎ অভিদার গাড়ি ঘ্যাঁচ করে ব্লেক মেরে দাঁড়িয়ে গেল। ড্রাইভার নেমে আমাদের হাত থেকে প্যাকেটগুলো নিয়ে ডিকিতে রাখল। আমরা হুড়মুড় করে পিছনের সিটে বসে গেলাম। গাড়ি বেশ কিছুটা গিয়ে একটা সুন্দর পার্কের সামনে থামল। নেমে দেখি একটা নামি রেস্তোরাঁ। সবাই হই হই করে ভিতরে ঢুকলাম। ওরা দুই বোন ওয়াশরুমে গেলে, অভিদা আমায় দেখাল, একটা রাস্তা সোজা বিশাল শপিং মলে মিট করেছে। সেখানে সব চোখধাঁধানো শোরুম। অভিদা ফিসফিস করে আমার কানের কাছে মুখ এনে বলল, 'সারপ্রাইজ আছে।”

জমিয়ে মোগলাই লাঞ্চ সেরে আমরা শপিং মলে ঢুকলাম। এবার অভিদা হাটে হাঁড়ি ভেঙে বলল, ‘আমি আমার সুন্দরী স্ত্রী-কে একটি হিরের সেট প্রজেন্ট করব। তোমরা সেটা পছন্দ করে দেবে।' টাপুর আর আমি লাফিয়ে উঠলাম। টুপুর কিন্তু একদম উলটো সুর গাইল। বলল, ‘কী দরকার অভি, এত খরচ করে দামি গিফট দেবার; সত্যিই চাই না।’

টাপুর বলল, ‘দেখলি বস; বর দিতে চাইছে বউ নিচ্ছে না। ওহ, পুরো কেস জন্ডিস!”

দোকানে ঢোকামাত্র কোক-এর গেলাস এগিয়ে ধরল নীল বসনা এক সুন্দরী। ম্যানেজার সায়ন্তিকা এগিয়ে এসে হ্যান্ডশেক করল অভিদার সঙ্গে। ওরা সবাই পূর্ব পরিচিত। কারণ অভিদা বিয়ের সব গয়না এখান থেকেই কিনেছিল, তাই খুব খাতির। আমার আবার গয়না-গাটিতে বিশেষ আকর্ষণ নেই। কিছুক্ষণ দেখে আমি সোফায় বসে কোকে সিপ দিয়ে ম্যাগাজিনের পাতা ওলটাতে লাগলাম।

আমি জরিপ করছি ম্যানেজার মেয়েটি ভাবছে তার টার্গেট রিচ করতে হলে এই ‘মেড ফর ইচ আদার' কাপলকে বধ করতেই হবে। নামতার মতোন বিভিন্ন ডিসকাউন্টের টোপ এগিয়ে দিচ্ছে। মাঝে মাঝে টাপুর আমার দিকে কটমট করে তাকাচ্ছে। অবশেষে মিয়া-বিবির পছন্দ হল একটা সেট। অপূর্ব সুন্দর পেন্ডেন্ট আর ম্যাচিং কানের দুল। পেন্ডেন্টের মাঝখানে একটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ছোট্ট নীলা, যার চারপাশ হীরককুচি শোভিত। পুরো সেটটা পরে টুপুর-কে ঠিক পরীর মতো লাগছিল। আমি আবার যথাস্থানে গা হেলিয়ে দিলাম। মনে মনে ওই ম্যানেজারের তারিফ না করে পারলাম না। অভিদা ক্লিন বোল্ড। টাপুর টুপুর দু'জনেই ফিল্ডিং করে অভিদা কে বাঁচাতে চেষ্টা করেছিল। কিন্তু যে হারবে ঠিক করে আছে, তাকে কে বাঁচায় !

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...