এখন প্রায় সবার হাতেই রয়েছে সেলফি ক্যামেরা-যুক্ত স্মার্টফোন। আর তাই অন্যের সাহায্য ছাড়াই নিজের ছবি তোলার সুবিধে নেওয়া যায় অনায়াসে। ফ্রন্ট-ক্যামেরা অন করে, টুক করে নিজস্বী তোলার মজাই আলাদা। শুধু তাই নয়, আজকাল ‘সেলফি ফটো কনটেস্ট' হয় অনেক জায়গায়। ছবি জমা দিয়ে জিতলে উপহার ছাড়াও পাওয়া যায় ক্যাশ প্রাইজ। তাছাড়া, জীবনের ছোটো ছোটো মুহূর্তগুলো সেলফির মাধ্যমে সোশ্যাল পেজে স্টিল কিংবা রিলস হিসাবে তুলে ধরে ‘লাইক’ পেলেও ভালো লাগে।

কিন্তু অনেক সময় এমন হয়, যখন আয়নায় চেহারা খুব হাসিখুশি দেখায়, কিন্তু সেলফি তোলার সময় মুখের চেহারা অস্বাভাবিক মনে হয়। কখনও মুখের দাগ ফুটে ওঠে, আবার কখনও মুখের বাড়তি মেদ নজরে আসে। সেইসঙ্গে, সেলফি পোজ আমরা যেভাবে নিতে চাই, ঠিক সেভাবে ছবিটা হয় না। এমন পরিস্থিতিতে মেক-আপ সম্পর্কিত কিছু আইডিয়া থাকা জরুরি, যার সাহায্যে আপনি পারফেক্ট সেলফি তুলতে পারবেন।

মনে রাখবেন, ভালো পোশাক, নিখুঁত হেয়ার স্টাইল এবং ‘সেলফি স্পেশাল মেক-আপ'-এ নজরকাড়া ছবি উঠবেই। আপনাদের জন্য রইল সেলফি স্পেশাল মেক-আপ টিপ্‌স।

ত্বকের ধরন অনুযায়ী মেক-আপ

আপনার ত্বক যদি ভিতর থেকে সুস্থ ও সতেজ থাকে, তাহলে আপনার মেক-আপও সুন্দর হবে। আসলে কোমল, মসৃণ ও হাইড্রেটেড ত্বকে মেক-আপ ভালো দেখায়। ত্বকের ধরন অনুযায়ী ভালো ক্লিনজার, এক্সফোলিয়েটর ও ময়েশ্চারাইজার কাস্টমাইজ করুন, যাতে সেলফি তোলার আগে হাইলাইটারের প্রয়োজন না হয়।

সঠিক ফাউন্ডেশন

একটা ভালো সেলফি তোলার জন্য, নিখুঁত শেডের একটি নিখুঁত ফাউন্ডেশন দরকার, যা সম্পূর্ণ কভারেজ দেবে আপনার ত্বককে। এর মাধ্যমে সেলফি তোলার সময় আপনার কোনও ধরনের ফিল্টারের প্রয়োজন হবে না। এটি প্রয়োগ করার পরে, আপনার ত্বকের রং সর্বত্র সমান দেখাবে। ফ্ল্যাশ লাইটে সেলফি তুলতে চাইলে সঠিক ফাউন্ডেশন ব্যবহার করুন এবং মুখের রঙের সঙ্গে ম্যাচ করিয়ে ফাউন্ডেশন-এর শেড নির্বাচন করুন।

সঠিক মিশ্রণ

মনে রাখবেন, সেলফি ক্যামেরা মুখের রোমকূপ পর্যন্ত ক্যাপচার করতে সক্ষম। অতএব, আপনি যে বেস বা ফাউন্ডেশনই ব্যবহার করুন না কেন, এটি ভালো ভাবে মিশ্রিত হওয়া দরকার। এর জন্য ব্রাশ, আঙুল বা মেক-আপ ব্লেন্ডার ব্যবহার করতে পারেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...