দেহের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গগুলিকে সুরক্ষিত রাখে ত্বক, কিন্তু এই ত্বকেরই ঠিকমতো যত্ন নিই না আমরা। এই গরমে সূর্যের প্রখর তাপ ত্বকের উপর সরাসরি প্রভাব ফেলে। এই সময় ত্বকে নানারকম সমস্যা দেখা দেয়। যেমন— ট্যানিং, অ্যালার্জি, ঘামাচি, ব্রণ, ফুসকুড়ি, কালো ছোপ ইত্যাদি। আর এই সমস্যাগুলি থেকে রেহাই পাওয়ার জন্য কী কী উপায় অবলম্বন করবেন, সেই বিষয়ে রইল বিস্তারিত পরামর্শ।

ত্বকের বিভিন্ন সমস্যা এবং সমাধানের উপায়:

সান প্রোটেকশন

সূর্যের প্রখর তাপ ত্বককে প্রায় ঝলসে দেয়। তাই রোদে বেরোনোর অন্তত ১৫ মিনিট আগে সানস্ক্রিন লাগান। সান প্রোটেকশন লোশনের মধ্যে ক্যালামাইন, টাইটেনিয়াম ডাই-অক্সাইড কিংবা জিংক অক্সাইড ব্যবহার করতে পারেন।

ডার্ক সার্কেল

রোদে বেরোনোর ফলে চোখের চারপাশে কালো ছোপ পড়ে। তবে এই ছোপ স্থায়ী কোনও সমস্যা নয়। শসা ও আলুর রস সমপরিমাণ নিয়ে ফ্রিজে ঠান্ডা করে, চোখের চারপাশে লাগাতে পারেন। ঠান্ডা টি-ব্যাগও লাগাতে পারেন।

ব্রণ ও অ্যাকনে

এই গরমে যাদের শুষ্ক ত্বক, তারাও ব্রণ ও অ্যাকনে সমস্যার সম্মুখীন হয়ে পড়েন। এতে শুধু বিশ্রী দেখতেই লাগে না, ত্বকে স্থায়ী দাগ বা গর্ত হয়ে যেতে পারে। তাই খুব ভালো ভাবে যত্ন নিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। পুদিনাপাতার রস অ্যাকনে ও ব্রণতে খুব ভালো কাজ দেয়। এই রস লাগিয়ে ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। ব্রণ শুকিয়ে গিয়ে কালো দাগ হয়ে গেলে ওই জায়গায় রসুনবাটা লাগিয়ে আঙুলের ডগায় একটু চাপ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন, উপকার পাবেন। রসুন এবং পুদিনাপাতা দুটিই ত্বকের যে-কোনও ইনফেকশন সারাতে সাহায্য করে। পাকা পেঁপে চটকে মুখে ও হাত-পায়ের যে সমস্ত জায়গা রোদে পুড়ে কালো দাগ হয়েছে, সেখানে লাগাতে পারেন।

ত্বকের রিংকল

বয়সের সঙ্গে সঙ্গে স্বাভাবিক ভাবেই ত্বকে বলিরেখা দেখা যায়। এছাড়া রোদে দীর্ঘক্ষণ থাকার ফলেও ত্বকে বলিরেখা পড়ে যায়। এই অকাল বলিরেখা রোধ করার জন্য ত্বকের বিশেষ যত্ন নিন। সপ্তাহে অন্তত একদিন সরষেবাটার সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে মাস্ক তৈরি করে সারা গায়ে মেখে ত্বককে ময়েশ্চারাইজড করে নিন। কারণ শুষ্ক ত্বকে বলিরেখা পড়ে তাড়াতাড়ি। আর গ্রীষ্মে ত্বককে সার্বিক ভাবে সুস্থ রাখতে রোদ কম লাগান। আর রাসায়নিক পদার্থ এড়িয়ে, ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন নিন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...